Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে অশান্তির জন্য দায়ি ইউনূস সরকার, দাবি বিনপি সচিব ফখরুল ইসলামের

বাংলাদেশে অশান্তির জন্য দায়ি ইউনূস সরকার, দাবি বিনপি সচিব ফখরুল ইসলামের

Online Desk ফেব্রুয়ারি 11, 2025
Untitled design (5)

বাংলাদেশে অশান্তির জন্য দায়ি ইউনূস সরকার, দাবি বিনপি সচিব ফখরুল ইসলামের ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন করানোয় গড়িমসির অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিল বিনপি। এ বার খালেদা জিয়ার দল বিএনপি, সরাসরি ঢাকার ৩২ ধানমন্ডি-সহ দেশের বিভিন্ন অংশে হামলার ঘটনায় নিশানা করল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর দায় এই সরকার এড়াতে পারে না।’’ সোমবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক করেন ফখরুল ইসলাম, তার পরেই এমন মন্তব্য পেশ করেন তিনি।এদিন ফখরুল আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে বর্তমান পরিস্থিতিতে দলের উদ্বেগের বিষয়গুলি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই দায়িত্ব পালন করেছে। প্রসঙ্গত, গত বুধবার ঘটনার সূত্রপাত ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর চালানো নিয়ে। ক্রেন নিয়ে এসে মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িটির অনেকটা অংশ ভেঙে ফেলা হয়। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় ধানমন্ডিতে হাসিনার সুধা সদনেও। এছাড়াও, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যেরা শুক্রবার গাজীপুরে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গিয়েছিলেন। সেখানে স্থানীয়েরা তাঁদের পাল্টা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েক জন আহত হন। গত পাঁচ দিনে বাংলাদেশের একাধিক জায়গা থেকে অশান্তির খবর এসেছে। পুলিশ এবং সেনা হিংসার অভিযোগে হাজার জনের বেশি ব্যক্তিকে গ্রেফতারও করেছে। ফখরুলের অভিযোগ, সরকারি বাহিনীর সামনেই বিভিন্ন এলাকায় অবাধে লুঠপাট ও হামলা চালানো হয়েছে। এমন ঘটনা তাঁদের কাছে অনভিপ্রেত।

Post Views: 212

Continue Reading

Previous: খাঁচাবন্দি কুলতলীর রয়্যাল বেঙ্গল
Next: তসলিমার বই প্রকাশ বন্ধ করতে হামলা প্রকাশকের স্টলে, অমর একুশ বইমেলার ঘটনায় সরব ইউনূস

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.