Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সন্তানসম পোষ্যের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়লেন লেখিকা তসলিমা নারসিন

সন্তানসম পোষ্যের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়লেন লেখিকা তসলিমা নারসিন

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
untitled design (13)

ওঙ্কার ডেস্ক: সন্তানহারা হয়ে গভীর অবসাদে লেখিকা তসলিমা নারসিন। পোষ্য হারানোর যন্ত্রণা নরক যন্ত্রণার সমান। পোষ্য যে কখন বাড়ির এক সদস্য হয়ে ওঠে তা যাদের বাড়িতে পোষ্য রয়েছে শুধু তারাই বোঝেন। লেখিকা তসলিমার দীর্ঘ ২২ বছরের জীবনের চড়াই উৎরাইয়ের সঙ্গী ছিল মিনু। শনিবার লেখিকার সন্তানসম পোষ্য মিনু শেষ নিশ্বাস ত্যাগ করল। অসুস্থতার জন্য মিনুর ঘরেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছিলেন তসলিমা।

সম্প্রতি লেখিকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায় মিনুর গায়ের রঙ সাদা তার উপরেই রয়েছে ধূসর ছোপ। সবুজ ও নীলচে আভায় ঢেকে রয়েছে মিনুর দুই চোখ। লেখিকা আদর ও স্নেহের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাঁর মিনুকে। পোস্টটিতে দীর্ঘ একটি লেখার মাধ্যমে তসলিমা জানান,  “বেড়ালের ২২ বছর বয়স মানুষের ১০৪ বছর বয়সের সমান। গত কয়েক বছর অসুস্থতার মধ্যে কেটেছে মিনুর। বার্ধক্যজনিত কারণে অনেক রোগই জাঁকিয়ে বসেছিল মিনুর ভিতর। বয়সের কারণেই বেশ কিছু চিকিৎসা আমি করাতে পারিনি, কারণ অস্ত্রোপচার করলে জ্ঞান নাও ফিরতে পারত মিনুর। চিকিৎসার সবরকম ব্যবস্থা আমি বাড়িতেই করেছিলাম। মাস দুয়েক আগে কোষ্ঠকাঠিন্যে ও ডিহাইড্রেশনের কারণে বমি হচ্ছিল মিনুর। যার ফলে আড়াই কিলোগ্রাম ওজন কমে গিয়েছিল। চিকিৎসার পর এখন সেই সব সমস্যা নেই। এখন সে ভালো আছে। তিন বছর তাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। এখন নিজেই খাচ্ছে। ভালো রয়েছে”।  

লেখিকা আরও বলেন, “মিনুর জন্য ২৪ ঘণ্টা হিটার চলে। গতকাল হল এক অদ্ভুত কাণ্ড গভীর রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। রেফ্রিজারেটর চলছে না, আলো নেই, পাখা নেই, ওয়াই ফাই বন্ধ অথচ তার হিটারখানা চলছে। শুধু হিটারখানাই চলছে, আর কিছু চলছে না। মিনুর প্রতি হয়ত সদয় ইলেকট্রিসিটিও।ওঁর প্রচণ্ড কষ্ট হত গলায় হাত বুলিয়ে দিলে গড় গড় আয়য়াজ করে জানান দিত ওঁর ভালো লাগছে”। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে শান্তির খোঁজে শেষ নিশ্বাস ত্যাগ করল লেখিকার ছোট্ট মিনু।

Post Views: 162

Continue Reading

Previous: ৬০ কোটি টাকা খোরপোশে বিবাহ বিচ্ছেদ যুজবেন্দ্র-ধনশ্রীর, কারণ কি শ্রেয়স ? তুঙ্গে জল্পনা
Next: তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে ৮ শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.