Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • দোসরা জানুয়ারি শুনানি, চিন্ময় প্রভুর জামিন পাওয়ার কোনও আশা নেই

দোসরা জানুয়ারি শুনানি, চিন্ময় প্রভুর জামিন পাওয়ার কোনও আশা নেই

Online Desk ডিসেম্বর 30, 2024
chin.jpeg

ওঙ্কার ডেস্ক ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে জেলেই থাকতে হবে চিন্ময় প্রভুকে। আগামী দোসরা জানুয়ারি চিন্ময় প্রভুর জামিনের আবেদনের শুনানি হবে। সূত্রের খবর, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী দোসরা জানুয়ারি। চট্টগ্রামের জেলা ও দায়রা বিচারক আসাদুজ্জামানকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশ দিয়েছেন, চিন্ময় প্রভুকে যেন জামিন না দেওয়া হয়।
শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশজুড়ে আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা। প্রসঙ্গত, নিপীড়িত হিন্দুদের নিয়ে চিন্ময় প্রভু গড়ে তুলেছিলেন বাংলাদেশ সম্মিলীত সনাতনী জাগরণ জোট। এরপরই চিন্ময় প্রভুকে জেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের উপর ব্যাপক অত্যাচার চলছে শেখ হাসিনার পতনের পর থেকেই। এর প্রতিবাদে চিন্ময় প্রভু হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের সংগঠিত করায় অন্তর্বর্তী সরকারের রোষানলে পড়েন তিনি। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, আগামী দোসরা জানুয়ারি চিন্ময় প্রভুর জামিনের শুনানিতে আইনজীবীদের সওয়াল করার অনুমতি দিয়েছেন চট্টগ্রামের জেলা ও দায়রা আদালতের বিচারককে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। একই অবস্থান নিয়েছেন জামাত সমর্থক আইনজীবীরা। প্রসঙ্গত, ২৫ নভেম্বর চিন্ময় প্রভুকে গ্রেফতারের পরে ২৬ নভেম্বর চিন্ময় প্রভুকে আদালতে তোলা হয়। এরপর চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক সাইফুল ইসলাম চিন্ময় প্রভুকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে চিন্ময় প্রভু জেলেই রয়েছেন।

Post Views: 155

Continue Reading

Previous: নীল বেনারসি ও কালো পাঞ্জাবিতে ধরা দিলেন তারকা জুটি, তবে কী এবার অপেক্ষার অবসান?
Next: বিহারে চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ পুলিশের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.