Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের

Online Desk জানুয়ারি 6, 2025
hasina-dd.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুধু হাসিনা নন, আরও দশজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। বিরোধীদের গুমের মামলার জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে সবাইকে গ্রেফতার করে ট্রাইব্যুন্যালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন সময়ে বেশ কয়েকজনকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামি লিগের নেতাদের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দেশে পালাবদলের সময় গত ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।

সূত্রের খবর, গুমের মামলায় হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে এই রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুন্যাল এই নির্দেশ দেয়। শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যাদের বিরুদ্ধে, সেই তালিকায় রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া রয়েছেন পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং এনটিএমসি’র প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসান। প্রসঙ্গত, জিয়াউল আহসানকে আগেই গ্রেফতার করা হয়েছে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের ঘটনায় তাঁরা সরকারি সংস্থাকে ব্যবহার করেছেন। ভবিষ্যতে যাতে কেউ না গুমের মতো কাজে জড়িত না থাকে সেজন্যে দৃষ্টান্তমূলক নজির তৈরি করা হবে বলে জানান তিনি।

Post Views: 114

Continue Reading

Previous: গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next: আলিপুরদুয়ারে বন্ধ ৯ টি চা বাগান,সংকটে শ্রমিকেরা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.