Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার

পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার

Online Desk মার্চ 9, 2025
bd-pak.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। রবিবার সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মহম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন।

ঠিক কী নিয়ে বৈঠক? সূত্রের খবর, ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের এক বৈঠক ছিল জেদ্দায়। সেই বৈঠকের ফাঁকে তাঁরা এই বৈঠক করেন। পাকিস্তান হাইকমিশনের তরফে রবিবার এই তথ্য জানানো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধি। সেই সঙ্গে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কাজ করবেন বলে তাঁরা জানিয়েছেন। বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের কথা তুলে ধরা হয়। বিশেষ করে বাণিজ্য এবং দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সম্মত হন তাঁরা।

উল্লেখ্য, প্যালেস্তাইনের উপর ইজরায়েলের আগ্রাসন বিষয়ে গত ৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। যেটির আয়োজন করে ওআইসি। সেই বৈঠকে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন।

Post Views: 125

Continue Reading

Previous: “রবিবার সকালটা এভাবেই কাটল…।” কেন এমন বললেন সাংসদ অভিনেতা
Next: ৩ জুনিয়ারকে অপহরণ করার অভিযোগে সাসপেন্ড ৪ পড়ুয়া

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.