Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৪০

বাংলাদেশে রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৪০

Online Desk জুলাই 8, 2024
Bangladesh-Rath.jpg

আল সাদি, ঢাকাঃ বাংলাদেশে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে রাস্তা দিয়ে রথটি যাচ্ছিল তার উপরের ছিল বিদ্যুতের হাইটেনশন তার। রথের চুড়ো ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই বহু নারী-পুরুষ-শিশু মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কিত লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন। উদ্ধারে প্রথমিক ভাবে হাত লাগান স্থানীয়রাই। রথের চূড়া ওঠানো-নামানোর দায়িত্ব ছিল একজনের হাতে। তার ভুলেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমকে জানান বগুড়ার জেলাশাসক মহম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এটি আয়োজকদের ভুলে নিছক দুর্ঘটনা। তবুও দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বিদ্যুৎ বিভাগ ও পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ব্যক্তিদের সৎকারের জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার ঘোষণা করা হয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: উপাচার্য নিয়োগে জটঃ কাটাতে চলেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে
Next: বিধানসভায় জ্যোতি বসুর জন্মবার্ষিকী

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.