Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়ার সাহায্য চাইছেন ইউনুস

বাংলাদেশে জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়ার সাহায্য চাইছেন ইউনুস

Online Desk ফেব্রুয়ারি 28, 2025
bd-russia.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের রূপপুরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ সংস্থা (রসাটম)-এর সহযোগিতায় একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে। সেই কাজে আগামী দিনে রাশিয়ার কাছে আরও সাহায্যের আবেদন করলেন মহম্মদ ইউনুস।

বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রসাটমের কর্তা আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রসাটমের কর্তাকে বলেন, ‘আমরা আপনার সহায়তা প্রত্যাশা করছি, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বৈঠকে লিখাচেভ রূপপুর প্রকল্পের অগ্রগতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ইউনুসকে জানান। পাশাপশি তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ চালু রয়েছে। বৈঠকে মহম্মদ ইউনুসের উদ্দেশে লিখাচেভ বলেন, ‘বাংলাদেশের জনগণের যেকোনো সিদ্ধান্ত আমাদের জন্য গ্রহণীয়।’ তিনি আরও জানান, প্রকল্পটির পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং খুব শীঘ্রই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। সম্পূর্ণ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার কাজ চলছে পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে। ১২০০ মেগাওয়াটের দু’টি ইউনিটে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।

Post Views: 120

Continue Reading

Previous: হাইকোর্টে তথ্য গোপন করে প্রাথমিকে অযোগ্যদের চাকরি ! বড় প্রশ্নের মুখে পর্ষদ
Next: কলকাতায় মার্চের শুরুতেই চড়বে পারদ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৫ জেলায়

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.