Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশিদের জন্য বাড়ানো হবে ভারতের ভিসা, আশাবাদী বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য বাড়ানো হবে ভারতের ভিসা, আশাবাদী বাংলাদেশ

Online Desk ডিসেম্বর 10, 2024
modi-yunus.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: বাংলাদেশিদের জন্য ভারত ভিসা সংখ্যা বাড়াবে বলে জানালেন বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর দুই দেশের মধ্যে তিক্ততা চলছে। সেই আবহে সোমবার বাংলাদেশ সফর করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন মিস্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশসচিব।
রিজওয়ানা হাসান বলেন, ‘বিক্রম মিস্রী আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।’ দ্বিপাক্ষিক বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের তরফে। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ নিয়ে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে ভারতের বিদেশ সচিব বৈঠকে বলেন, বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে সে বিষয়ে ভারত সরকার দায়ী না। এটি বিভিন্ন সংগঠনের কাজ। তবে তিনটি বৈঠকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ সুসম্পর্কের বিষয়ে আশাবাদী বলে জানা গিয়েছে।

Post Views: 89

Continue Reading

Previous: কাঠ নয় প্লাস্টিকের বাঁশির সুরেই বাংলা জয়
Next: মঙ্গলবার সাত সকালে ভাঙড়ের এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.