Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ঢাকা সফরে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব, বৈঠক করবেন ইউনুসের সঙ্গে

ঢাকা সফরে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব, বৈঠক করবেন ইউনুসের সঙ্গে

Online Desk মার্চ 13, 2025
antonio.jpg

ওঙ্কার ডেস্ক: চার দিনের জন্য বাংলাদেশ সফর আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সে দেশ সফরে আসছেন গুতেরেস। বাংলাদেশ সফরে এসে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন তিনি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। সূত্রের খবর, ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। এরই পাশাপাশি মহম্মদ ইউনুসের সঙ্গে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে সন্ধ্যায় তাঁরা ইফতারে অংশ নেবেন রোহিঙ্গাদের সঙ্গে। উল্লেখ্য এর আগে রোহিঙ্গা সমস্যার সমাধানে রাষ্ট্রসংঘ বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে মহম্মদ ইউনুসকে চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠিতে গুতেরেস জানিয়েছিলেন, মায়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি করার কথা। সেই সঙ্গে সেখানকার রাজনৈতিক সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রসংঘ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন গুতেরেস। পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি রাষ্ট্রসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিয়েছিলেন। তিনি রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, ঢাকা সফরে এসে শরণার্থী সমস্যার মোকাবিলায় বড় সাহায্যের কথা ঘোষণা করতে পারেন রাষ্ট্রসংঘের মহাসচিব।

Post Views: 99

Continue Reading

Previous: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করতে এবার পুতিনকে চাপ ট্রাম্পের
Next: নতুন অবতারে ফিরছেন আনন্দ, প্রকাশ হল ‘কিলবিল সোসাইটি’র চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.