Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন সূর্যোদয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন খালেদা পুত্র তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন সূর্যোদয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন খালেদা পুত্র তারেক রহমান

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
TARIQUE-5.jpg

ওঙ্কার ডেস্কঃ বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু বাংলাদেশের। ঢাকা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি নেতা তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাহী ক্ষমতা গ্রহণ করবে বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার।
দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সকাল ১০টায় শুরু হওয়া এই শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা দেশের সংবিধান রক্ষা ও জনসেবার শপথ নেন।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টের সময় প্রধানমন্ত্রী শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার প্রাথমিক সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা। প্রথাগত বঙ্গভবনের পরিবর্তে এবার অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কারণ, বিশাল জনসমাগম এবং ১২০০-এর বেশি দেশি-বিদেশি অতিথির জায়গা করতেই এই আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, ভারত থেকে উপস্থিত থাকছেন স্পিকার ওম বিড়লা। উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের বিদেশমন্ত্রী বালা নন্দ শর্মা, ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অন্যদিকে সোমবার ঐতিহাসিক দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে দেওয়া এক বিদায়ী ভাষণে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। বিদায়বেলায় তিনি শেখ হাসিনার পতনকে ‘মহমুক্তি’ হিসেবে অভিহিত করেছেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। তিনি তাঁর ভাষণে নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি গণতন্ত্রের পথে অবিচল থাকার আহ্বানও জানিয়েছেন।

Post Views: 80

Continue Reading

Previous: আগামী সপ্তাহ থেকেই গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী! কি বলছে হাওয়া অফিস?
Next: তিনদিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, মোদীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হতে পারে রাফাল চুক্তি!

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.