Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

Online Desk জুলাই 31, 2025
border-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলছে। সেই ধরপাকড়ে পশ্চিমবঙ্গের একাধিক বাঙালিকে বাংলাদেশি সন্দেহে ধরে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে এ বার ১০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ। বুধবার রাতে নওগাঁর ধামুইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের বাহিনী বিজিবি সেই ১০ জনকে আটক করে সে দেশের স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে ধামুইরহাট উপজেলার সীমান্তবর্তী আগ্রাদ্বিগুন এলাকা দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। রাত ৩টা নাগাদ মহেশপুর এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। ধৃতরা জিজ্ঞাসাবাদে দাবি করেন, তাঁরা বাংলাদেশি। এর পর তাঁদেরকে ধামুইরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃত ১০ জনের মধ্যে ৮ জন নারী ও ২ জন পুরুষ। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁরা নড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা ও দিনাজপুরের বাসিন্দা।

বিষয়টি নিয়ে ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইমাম জাফর বলেন, বিজিবি যে ১০ জনকে হস্তান্তর করেছে, তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের বাংলাদেশি হিসেবে দাবি করেছেন। আদৌ তাঁরা বাংলাদেশি কি না তা খতিয়ে দেখছেন বাংলাদেশের তদন্তকারীরা। নাম পরিচয় যাচাই করার পরে তাঁদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Post Views: 183

Continue Reading

Previous: ফের জল্পনায় উর্বশী! বিমানবন্দর থেকে ব্যাগ চুরি নিয়ে সরব অভিনেত্রী
Next: ছয় দশক পর সাওয়ালকোটে জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষনা কেন্দ্র সরকারের; সিন্ধু জলচুক্তি বাতিলের পর আরও চাপে পাকিস্তান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.