Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • ফের জল্পনায় উর্বশী! বিমানবন্দর থেকে ব্যাগ চুরি নিয়ে সরব অভিনেত্রী

ফের জল্পনায় উর্বশী! বিমানবন্দর থেকে ব্যাগ চুরি নিয়ে সরব অভিনেত্রী

Online Desk জুলাই 31, 2025
rty.png

ওঙ্কার ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না তাঁর। মুখ খুললেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। কখনও নিজের নামে মন্দিরের কথা বলে ট্রোল হয়েছেন নেটপাড়ায়। কখনও আবার কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে কটূক্তির শিকার হয়েছেন। এবার নতুন দাবি নিয়ে উর্বশী, লন্ডনে নাকি তাঁর ব্যাগ চুরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নিজেই এই দাবি করেছেন অভিনেত্রী।
কিছু দিন আগেই মুম্বই থেকে গিয়েছিলেন উইম্বলডনে। তখনই নাকি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে চুরি হয়ে যায় তাঁর দামি ব্যাগ। ইতিমধ্যেই নিজের বিমানের বিশদ বিবরণ দিয়ে সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন এবং জরুরি পদক্ষেপ করার দাবি করেছেন তিনি। নামী ব্র্যান্ডের সেই ব্যাগের ছবি শেয়ার করেছেন উর্বশী। সেই সঙ্গে বিমানের টিকিটের ছবিও পোস্ট করেছেন তিনি। বিমান সংস্থার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে উর্বশী লিখেছেন, “অবিচার সহ্য করার অর্থ, ফের অবিচার হতে দেওয়া।” তবে বিমানবন্দর বা বিমান সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ১৩ জুলাই উম্বলডন গিয়েছিলেন উর্বশী। তাঁর পরনে ছিল সাদা রঙের একটি ঘেরওয়ালা পোশাক। তবে সেদিন নজর কেড়েছিল উর্বশীর বাদামি রঙের বহুমূল্য হাতব্যাগ। কারণ ব্যাগের সঙ্গে চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়ে তিনি ব্যাগের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছিলেন। লাবুবু পুতুলগুলি আসল না কি নকল, তা নিয়েও বিতর্কে পড়েছিলেন উর্বশী। উর্বশীকে চলতি বছরের শুরুতে দেখা গিয়েছে ‘ডাকু মহারাজ’ ছবিতে। সেই ছবিতে প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণনের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচ করে বিতর্কে পড়েছিলেন অভিনেত্রী।

Continue Reading

Previous: স্ত্রী-শাশুড়িকে খুন করে দেহ চাপা দিতে কলাগাছ! ওড়িশায় নারকীয় ঘটনায় স্তম্ভিত গ্রামবাসীরা
Next: সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

সম্পর্কিত গল্প

daler-mehendi.webp

দালের মেহেন্দির কাছে ক্ষমা চাইলেন উত্তরাখণ্ডের মন্ত্রী, বিতর্ক মেটাতে উদ্যোগী মিকা সিং

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-21.webp

গুলি-কাণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া টাইগারের, জানালেন কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই

Online Desk অক্টোবর 25, 2026
1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-44.webp

ফের রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে ‘এনকাউন্টার’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

Online Desk অক্টোবর 27, 2026
1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.