Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কে এই নিউটন দাস ? বাংলার নিউটন বাংলাদেশের গণঅভ্যুত্থানের অন্যতম মুখ !

কে এই নিউটন দাস ? বাংলার নিউটন বাংলাদেশের গণঅভ্যুত্থানের অন্যতম মুখ !

Online Desk জুন 8, 2025
NEUTON-DAS.png

নিজস্ব সংবাদদাতা , কাকদ্বীপ : এপার বাংলার ভোটার বাংলাদেশের গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ ! ছবি প্রকাশ হতেই শোরগোল এলাকায়। সম্প্রতি কাকদ্বীপে একের পর এক বাংলাদেশী ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেছে। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি দাবি করেন টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে এবং এ রাজ্যে বসবাস করছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল কাকদ্বীপ বিধানসভা জুড়ে। আবারো খবর শিরোনামে নামে কাকদ্বীপ বিধানসভা।
কাকদ্বীপের ভোটার কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থান আন্দোলনের শামিল এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিকে হাতিয়ার করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পদ্ম শিবির। নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্রনেতার ছবিও সামনে এনেছে বিজেপি। দাবি করা হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। ভুয়ো ভোটার ইস্যুতে যখন রাজ্যে রাজনৈতিক ডামাডোল যখন চরমে, ঠিক সেই সময়ে এই অভিযোগে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।
বিরোধীদের দাবী গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিল নিউটন দাস। যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। জানা গেছে এপার বাংলায় সর্বপ্রথম পা দিয়েছিলেন নিউটনের দাদা তপন দাস। ২০১১ সালে বাংলায় এসে পরবর্তী ভোটার তালিকায় নিজের নাম তোলে সে।পরবর্তীকালে দাদার পিছু পিছু বাংলায় ঢুকে পড়েন নিউটন, এমনটাই অভিযোগ।
কাকদ্বীপেরই নামখানা এলাকার একটি স্কুলে পড়াশোনা করেছে সে। সম্প্রতি সেই নিউটনের ছবি আবার ভাইরাল হল সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা গেল, বাংলাদেশের জুলাই আন্দোলনে সামিল হয়েছিলেন নিউটন। তবে কি পড়াশোনা শেষ করেই আবার নিজ দেশে চলে গিয়েছে সে?
এ বিষয়ে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামানিক তিনি বলেন, যদি দুটো দেশের ভোটাধিকার প্রয়োগ করে তাহলে এটা বেআইনি। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করবে এটাই স্বাভাবিক কিন্তু জনপ্রতিনিধিদের কোন মানুষ কোথাকারের সেটা জানা সম্ভব হয় না।
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক সঞ্জয় দাস তিনি জানান, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে এ রাজ্যে যারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
সব মিলিয়ে নিউটন দাস কে নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কাকদ্বীপ এলাকায়।

Post Views: 124

Continue Reading

Previous: মেইতেই গোষ্ঠীর নেতাকে গ্রেফতার ঘিরে মণিপুরে ফের অশান্তি, জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট
Next: মোমের মহাকাশচারী ! আসানসোল মিউজিয়ামে সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.