ওঙ্কার ডেস্ক: তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত। আন্দোলন কর্মসূচিও আপাতত হচ্ছে না। সপ্তাহের প্রথম তিন দিন ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। সোমবার থেকে বুধবার পর্যন্ত তা হওয়ার কথা ছিল। ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার ফলে তিন দিন কোনও ব্যাঙ্ক বন্ধ থাকছে না। স্বাভাবিক থাকবে পরিষেবা।
রবিবার আইবিএ-র সঙ্গে বৈঠক করে ইউএফবিইউ। সেখানেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। বৈঠকে শনিবারের ছুটি নিয়ে আলোচনা হয়েছে।দাবিটি নিয়ে আগামী দিনে আরও আলোচনা হবে। গ্রাহকদের সুবিধার বিষয়টিও দেখা হবে।তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।
বৈঠকে পেনশন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।পিএলআই স্কিম সংশোধনের প্রস্তাব তৈরি হবে। সেই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। ২০২৪ সালের ৮ মার্চের বৈঠকের বিষয়গুলিও উঠে এসেছে।সেগুলি দ্রুত মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ দিনের কর্মদিবস ইউএফবিইউ-এর অন্যতম দাবি।এ নিয়ে আইবিএ-র সঙ্গে চুক্তি হয়েছিল। প্রায় ৩০ মাস আগে হওয়া ওই চুক্তি এখনও কার্যকর হয়নি বলে দাবি ইউএফবিইউ-এর।