সুভম কর্মকার, বাঁকুড়া : দীর্ঘ টানা বৃষ্টির জেরে কোতুলপুর ব্লকের বোম্ভডাঙ্গা খাল জলের তলায়। জানা গেছে এই খালের উপর নির্ভর করে থাকে পাঁচ ছটি এলাকার মানুষের নিত্য যাওয়া আসা।
এই চার পাঁচটি গ্রামের কোতুলপুর এর সাথে যোগাযোগের মাধ্যম এই বোম্ভ ডাঙ্গা খালের পোল। সেই খালের পোল এখন জলের তলায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রত্যেক বছরই বর্ষা শুরু হলেই এই পোল জলের তলায় চলে যায় এবং এর পাশাপাশি বোম্ভডাঙ্গা গ্রামও বৃষ্টির জেরে জলের তলায় চলে যায়। প্রতি বছরই দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনদের। এই সমস্ত এলাকার মানুষদের কোতুলপুর আসতে গেলে ওই পোল পার করে আসতে হয়। সম্প্রতি ভারী বৃষ্টির জেরেই বাঁকুড়া জেলা জুড়ে এই হাল বলে মনে করা হচ্ছে।
এলাকার এক বাসিন্দা তারা মুখার্জি জানিয়েছেন , তিনি ওই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন। ওরা তো একটি পোল্টি আছে যদিও বর্ষার জন্য প্রতিবছরই পোল্ট্রি ফার্মটি ডুবে যায় তার জন্য নাজেহাল হতে হয় এলাকাবাসীকে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে জানিয়েছেন পোল্ট্রি ফার্মটি যেন ব্যবস্থা করা হয়। কারণ এই পোল্ট্রির উপরে অনেক মানুষের সংসার নির্ভর করে আছে ।
ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে বোম্ভডাঙ্গা খালিরপুল জলের তলায় চলে গেছে। যার জন্য ১০ থেকে ১২ টি গ্রামের মানুষের কোতুলপুর এর সাথে যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে গেছে।
