Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বারাসাতে পাখি মারার বন্দুক দিয়ে কুকুরকে হত্যা, আটক ২ যুবক

বারাসাতে পাখি মারার বন্দুক দিয়ে কুকুরকে হত্যা, আটক ২ যুবক

Online Desk এপ্রিল 10, 2025
Dog-Killed.jpeg

নিজস্ব সংবাদদাতা, বারাসাত : পাখি মারার বন্দুক ব্যবহার করে একটি কুকুরকে গুলি করে হত্যার অভিযোগে বারাসাতে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারাসাতের ময়না আরদাবগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় এক যুবক দীর্ঘদিন ধরে বেআইনিভাবে পাখি শিকার করছিলেন। এলাকাবাসীরা বহুবার নিষেধ করলেও তিনি কোনো কথা কানে তুলতেন না। এমনকি বিষয়টি নিয়ে বারাসাত থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখতে পান, একটি কুকুর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়। এরপর স্থানীয়রা সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে ভুলবশত তার বন্দুক থেকে গুলি ছুটে গিয়ে কুকুরটিকে আঘাত করেছে।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি পাখি মারার বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে। বিকেল প্রায় চারটে নাগাদ তাদের থানায় নিয়ে আসা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেআইনি অস্ত্র ব্যবহারের পাশাপাশি পশু হত্যার অভিযোগে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Post Views: 93

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর দফতরের আশ্বাসে খুশি সিদ্দিকুল্লা ! বললেন, ‘এ রাজ্যে ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না’
Next: রাস্তায় রুটি সেঁকলেন চন্দ্রিমা, গ্যাসের মূল্যবৃধির প্রতিবাদে অর্থমন্ত্রীর অভিনব প্রতিবাদ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.