Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • মুখ্যমন্ত্রীর দফতরের আশ্বাসে খুশি সিদ্দিকুল্লা ! বললেন, ‘এ রাজ্যে ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না’

মুখ্যমন্ত্রীর দফতরের আশ্বাসে খুশি সিদ্দিকুল্লা ! বললেন, ‘এ রাজ্যে ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না’

Online Desk এপ্রিল 10, 2025
RAMLILA

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ওয়াকফ ইস্যুতে জঙ্গীপুরের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে ছিল সংখ্যালঘুদের প্রতিবাদ সভা। মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটি মিছিলও করে তারা। এই জমায়েতকে ঘিরে সতর্ক ছিল মহানগরীর পুলিশ। যদিও শান্তিপূর্ণ ভাবে বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘুদের আগমন ঘটেছে জমায়েত স্থলে। মিছিল শেষে সংখ্যালঘুদের উদ্দেশে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানালেন, রাজ্যসরকার ওয়াকফ সংশোধনী আইনএর বিরুদ্ধে, এমনটাই তিনি আশ্বাস পেয়েছেন মুখ্যমন্ত্রী দফতর থেকে।

সিদ্দিকুল্লা চৌধুরী হলেন রাজ্যে শাসকদলের সংখ্যালঘু নেতাদের অন্যতম মুখ। তিনি নিজেই রাজ্যের মন্ত্রী হওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের সংগঠন ‘জমিয়ত উলামায়ে হিন্দ’-এর রাজ্য সভাপতিও। প্রথম থেকেই তিনি কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে লাগাতার সোচ্চার হয়েছেন। যোগ দিয়েছেন বেশ কিছু প্রতিবাদ কর্মসূচিতেও। এমন কি, জঙ্গিপুরে পুলিশের ভূমিকা নিয়েও তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন।

তবে এই নিয়ে যাতে কোনো অশান্তি না দেখা দেয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিদ্দিকুল্লা। তিনি বলেছেন, কেউ যাতে কোনোরকম উস্কানিতে পা না দেয়। জানিয়েছেন, ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে এক কোটি মানুষের গণ স্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে।

Post Views: 82

Continue Reading

Previous: সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া
Next: বারাসাতে পাখি মারার বন্দুক দিয়ে কুকুরকে হত্যা, আটক ২ যুবক

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.