Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অরক্ষিত সীমান্ত ! ঘুম উড়েছে স্থানীয়দের

অরক্ষিত সীমান্ত ! ঘুম উড়েছে স্থানীয়দের

Online Desk আগস্ট 7, 2024
fence.png

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা : মাত্র ৫ ফুট দূরত্বে বাংলাদেশ সীমান্ত. ফেন্সিং থাকলেও নেই কোনও কাঁটাতার. এই বুঝি ওপার বাংলা থেকে মানুষজন ঢুকে পড়লো. আতঙ্কে খাওয়া-দাওয়া ভুলে গিয়ে রাত জাগছেন ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়ার বাসিন্দারা.
বিধ্বস্ত বাংলাদেশ। একদিকে হাসিনা সরকারের পতন. অন্যদিকে, দেশজুড়ে অরাজকতা, হিংসা, লুঠপাট. যেন হত্যালীলা চলছে পড়শি রাষ্ট্রে। এই আবহে, সেখানকার বহু মানুষ প্রাণভয়ে এ দেশে পালিয়ে আসতে চাইছেন.
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত ১৯২ কিলোমিটার. তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে। বিএসএফ-এর নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে রয়েছেন। বাংলাদেশের দুষ্কৃতীরা ওপার ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত-বাংলাদেশ সীমানায় কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল। তবে, রাজ্য সরকারের জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। যেসব জায়গায় কাঁটাতার রয়েছে, তার অবস্থা বেহাল। লোহার স্ট্রাকচার থাকলেও নেই তার।
এলাকাবাসীরা জানাচ্ছেন, একটা সময় কাঁটাতার খুবই মজবুত ছিল। তবে, বেশ কয়েক বছর হল সংরক্ষণের অভাবে তারের বেহাল অবস্থা.
পাশাপাশি গ্রামবাসীরা জানান, বিএসএফের করা নজরদারি থাকলেও রাতের অন্ধকারে মাঝেমধ্যে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে লুকিয়ে থাকছে.

এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর. এই বন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি করে। হাজার হাজার কোটি টাকা সরকার মুনাফা পায় এই সীমান্ত থেকে। আর সেই সীমান্তের করুণ দশা। অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক, দাবি স্থানীয়দের।

Post Views: 82

Continue Reading

Previous: বাংলাদেশে মা-বাবা, উদ্বেগে কাঁকিনাড়ার মুণিসা
Next: চলছে ট্রাম লাইন বুঁজিয়ে রাস্তা তৈরির কাজ,জনস্বার্থের মামলা হাইকোর্টে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.