নিজস্ব সংবাদদাতা, কলকাতা : অবশেষে দিলীপ শমীক বৈঠক। কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে জল্পনার কেন্দ্রে দিলীপ। কথা উঠছে, একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ। আবার, নতুন দল করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এমন কথাও শোনা যাচ্ছে।। এমন একটা পরিস্থিতিতে মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
যদিও সায়েন্সসিটি অনুষ্ঠানে ডাক পাননি দিলীপ ঘোষ। এমনিতেই নানান কারণে রাজ্য বিজেপির সঙ্গে দিলীপের একটা দূরত্ব তৈরি হয়েছে বেশ কয়েক মাস ধরে। এর মধ্যে শমীকের শপথ অনুষ্ঠানে ডাক না পাওয়ায় বিজেপি দিলীপের দূরত্বের ফাটল আর স্পষ্ট হয়েছিল। সূত্রের খবর, মঙ্গলবার বিকাল চারটে নাগাদ বিজেপির সল্টলেক দফতরে এই বৈঠক হবার কথা। শমীক রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথমবার মুখোমুখি হতে চলেছেন এককালে রাষ্ট্রীয় সংসেবক সংঘ করা দুই পোড়খাওয়া বিজেপি নেতা। স্বভাবতই এই বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
এদিন দিলীপ ঘোষ বলেন, “‘শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার সময়, বাইরে ছিলাম। সাক্ষৎ করতে পারিনি। তাই নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে মঙ্গলবার বিকালে কার্যালয়ে যাচ্ছি”।’ প্রসঙ্গত, সভাপতি নির্বাচিত হওয়ার পর ঐক্যের বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। নতুন পুরোনো বলে কিছু নেই যার হাতে পতাকা সেই ‘বিজেপি, এই অবস্থান স্পষ্ট করে দেন গেরুয়া শিবিরের নয়া সেনাপতি। শমীকের এই আদি-নব্য মেলবন্ধন প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন, “বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। আদি-নব্যদের নিয়ে চলতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়। সেটা মাথায় রেখেই চলতে হবে”।
প্রসঙ্গত,দিলীপ ঘোষের দল বদল জল্পনা নিয়ে জল্পনা এত দিন জিইয়ে রেখেছেন খোদ দিলীপ ঘোষই। সোমবার তার দলবদলের প্রশ্নে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ২১ শে জুলাই কোন না কোন মঞ্চে থাকবো। দিলীপের এই মন্তব্য তাঁর তৃণমূল যোগদানের জল্পনাতে ঘি ছিটিয়েছে বলে মনে করছেবাংলার রাজনৈতিক মহল। তবে শমীক দিলীপ বৈঠকের পর এই সব জল্পনার কী অবশান হতে পারে। কৌতুহল ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, এখন দেখার দিলীপ আর বঙ্গ বিজেপির মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে তার মাপজোপ কি দাঁড়ায়। শমীকের সঙ্গে তাঁর এই বৈঠক থেকে কী বার্তা আসে সেই দিকে তাকিয়ে বিজেপির ঘরে এবং বাইরের রাজনৈতিক মহল। বিজেপির একটা সূত্র বলছেন, দিলীপ ঘোষকে নিয়ে ভাবছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলে কি ১৮ জুলাই দমদমের মোদীর সভায় কোন চমক থাকছে ? একুশে জুলাই দিলীপ ঘোষকে নিয়ে যে চমকের অপেক্ষায় রাজনীতিক মহল। পাল্টা দিলীপ ঘোষকে নিয়ে ১৮ জুলাই পাল্টা চমক হবে না তো ? এখন দেখার ২১ জুলাই না কি ১৮ জুলাই চমক হয়।
