Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সকালের হাওয়ায় উড়ে গেলো বাংলার ব্যাটিং

সকালের হাওয়ায় উড়ে গেলো বাংলার ব্যাটিং

Online Desk নভেম্বর 2, 2026
1.jpeg

স্পোর্টস ডেস্ক: সেই ইডেনের সকালের গঙ্গার হাওয়া। ২০২৩ সালের রঞ্জি ফাইনাল সহ অনেকবার বাংলার ব্যাটিং সেই হাওয়ায় উড়ে গেছে। জয়ের হ্যাটট্রিক করে ইডেনে মহারাষ্ট্রর বিরুদ্ধে নেমেও সেই ছবি দেখা গেলো।মাত্র ৩৬.৫ ওভারে গুটিয়ে গেল বাংলার প্রথম ইনিংস । মাত্র ১৪৩ রানে । সার্ভিসেস ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে শেষ হয়েছিল বাংলা । সেই নজিরও ছাপিয়ে গেল সোমবার ।টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের অধিনায়ক পৃথ্বী শ । ইডেনের পিচ থেকে পেসাররা বাড়তি সাহায্য পেয়ে থাকেন । তাজা উইকেটকে কাজে লাগাতে চেয়েছিল মহারাষ্ট্র ।১৪৩ রানে গুটিয়ে গেল বাংলা । লাঞ্চের আগে প্রথম সেশনে ২৬ ওভারে বাংলার স্কোর ছিল ১০১/৭ । লাঞ্চের পর আর ১০.৫ ওভারেই শেষ বাংলার ইনিংস । আর ৪২ রান যোগ করে । মহারাষ্ট্রের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট প্রদীপ দাধে ও তনয় সাঙ্ঘভির । ২টি করে উইকেট রাজবর্ধন হাঙ্গরগেকর ও সিদ্ধেশ বীরেরব্যাটিং ভরাডুবির মাঝে একমাত্র উজ্জ্বল অভিষেক পোড়েল । চন্দননগরের উইকেটকিপার ব্যাটারের ব্যক্তিগত জীবনে ঝড় গিয়েছে । জেলমুক্তির পর মাঠে ফিরেই দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন । তবে বাংলার পরের দুই ম্যাচে তিনি ব্যাট হাতে ব্যর্থ । রানে ফিরলেন ইডেনে । কঠিন পরিস্থিতিতে । দুপুরের দিকে মেঘ করে এল । পেসারদের জন্য আদর্শ পরিস্থিতি তৈরি হচ্ছিল । সেই সময় ৬৭ বলে ৫৪ রানের ইনিংস খেললেন বাঁহাতি অভিষেক । ৫৯ বলে হাফসেঞ্চুরি করেন তিনি । ৭২/৭ হয়ে যাওয়ার পরে বাংলার ইনিংসকে টানলেন পোড়েল ও প্রদীপ্ত প্রামাণিক । অষ্টম উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন দুজনে । বাংলার স্কোর পৌঁছে দেন ১৩৮/৮ স্কোরে । আর ৫ রান যোগ করে শেষ ২ উইকেট হারায় বাংলা । এরপর খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয় আর খেলা শুরু হয়নি। মাঠে কভার পড়ে যায়। মঙ্গলবার ইডেনে বড়ো লড়াই বাংলার বোলিংয়ের।

Continue Reading

Previous: অ্যালার্জি হলে কোন কোন খাবার এড়িয়ে চলবেন, কী করবেন এবং কী করবেন না?
Next: হোচি মিন সিটিকে হারিয়ে উজ্জ্বল লাল হলুদের মেয়েরা

সম্পর্কিত গল্প

আগুন.jpg

বিশাখাপত্তনমে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর মেলেনি

Online Desk নভেম্বর 3, 2026
FotoJet.jpg

হোচি মিন সিটিকে হারিয়ে উজ্জ্বল লাল হলুদের মেয়েরা

Online Desk নভেম্বর 2, 2026
hgfd.webp

অ্যালার্জি হলে কোন কোন খাবার এড়িয়ে চলবেন, কী করবেন এবং কী করবেন না?

Online Desk নভেম্বর 2, 2026

You may have missed

আগুন.jpg

বিশাখাপত্তনমে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর মেলেনি

Online Desk নভেম্বর 3, 2026
Indias-Sleepless-Nights-and-Sleep-Remedies.jpg

নিদ্রাদেবী কী রুষ্ট ! প্রতি ৩জনের মধ্যে পর্যাপ্ত ঘুম হচ্ছে না ১জনের

Online Desk নভেম্বর 2, 2026
FotoJet.jpg

হোচি মিন সিটিকে হারিয়ে উজ্জ্বল লাল হলুদের মেয়েরা

Online Desk নভেম্বর 2, 2026
1.jpeg

সকালের হাওয়ায় উড়ে গেলো বাংলার ব্যাটিং

Online Desk নভেম্বর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.