স্পোর্টস ডেস্ক: রবিবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের হো চি মিন সিটি এফসি-র বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ২-১ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধ তে গোল করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। দ্বিতীয়ার্ধে হো চি মিন সিটির হয়ে ব্যবধান কমান ডি এন কিউ আন । তবে এরপর আর গোল হজম করেনি ইস্টবেঙ্গল। ফলে জয় এল। এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলের লক্ষ্যে লাল-হলুদ শিবির। রবিবার সেই অভিযানের শুরুটা ভালো হল।এই ম্যাচের আগে ভিয়েতনামের সংবাদমাধ্যমে লেখা হয়েছিল, হো চি মিন সিটিকে জয় পেতেই হবে। তবে ইস্টবেঙ্গলের আফ্রিকান ও জাপানি ফুটবলারদের নিয়ে চিন্তা ছিল ভিয়েতনামের দলটির। শেষপর্যন্ত হো চি মিন সিটির সেই আশঙ্কাই সত্যি হল। ফাজিলার পাশাপাশি উগান্ডার অপর স্ট্রাইকার রেস্টি নানজিরি প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক তৈরি করেন।