ডাঃ তপন কুমার বিশ্বাস
জানলা দিয়ে
ভোর ঘরে আসছে
ভোর ঘরে আসছে।
কীর্তনখোলা থেকে
সংকীর্তন শোনা যায়
সংকীর্তন শোনা যাচ্ছে
শোনা যাচ্ছে নদীর ঢেউয়ে।
সুবাতাস সুগন্ধি
সংবাদ বয়ে আনছে
সংবাদ বয়ে আনছে
ভোরের জানলা দিয়ে
ভোরের জানলা ছুঁয়ে।
ত্রিলোক অথবা
ত্রিকাল
ঘরের দেয়ালে
ছবি এঁকে গেছে
ছবি এঁকে গেছে –
সমস্যা এবং সময়ের
অমাবস্যা এবং সূর্যের
ছবি এঁকে গেছে
ছবি এঁকে যায়
ভোরের জানলায়।