কৌশিক চক্রবর্ত্তী
এই এক গলিপথ
নজর পড়ে খুবলে নেওয়া চাঁদের দিকে
ছেলেটা ল্যাংট হবার আগে কাগজ কুড়তো
আর কুড়িয়ে রাখত জ্যোৎস্নার টুকরো
সেই গলির বিপরীতে একমাত্র আলো
আর তার গভীরে একাধিক ছেঁড়া কাপড়
এইসব কাপড় আর চাঁদের অংশ নিয়ে আমার সংসার
এই আসরে বাজনায় নিষেধাজ্ঞা
তুমি কি দেখতে পাও?
শহর ছাড়িয়ে কখন ফিরে গেছে দৈন্য কোকিল?
সমস্ত ডাকের আগে তারও চিন্তা ছিল ঘরে ফেরার
আমিও দেখেছি সেই পথ
হয়ত আলো পড়েনি
হয়ত বোলায়নি কেউ উচ্ছসিত রঙের প্রলেপ
তবুও এই গলিপথেই আঁচড় পড়েছে আজ
সহজেই মানুষ চিনছে
রাত আর প্রথাগত দিনের প্রভেদ…