অরিজিৎ বাগচী
একটা কমতে থাকা ইজম
আজ গিলে খেয়েছে সমস্ত মোটর গাড়ির হর্ন
এইট.বি বাসস্ট্যান্ড সাজানো হচ্ছে
বিদেশী মিছিল ও লাল পতাকায়
যাদবপুর দেখছে …
আমার দুগ্গা নগ্ন ,
বিকৃত স্বস্তিক চিহ্নের সামনে
কোর্ট প্যান্ট পরে মাথা উচিয়ে দাঁড়িয়ে আছেন লাল সাহেব ,
দেওয়ালে কৃষাণজি অমর রহে …
জে ইউ এর ভেতর
ভারতীয় সময় চলে না
মানুষ এতোদিন দেখতে পাইনি
তাই আজ কার্নিশ পেরিয়ে দেখছে …
বিদ্বেষ চিবিয়ে খাচ্ছে
চাঁদ তারা হাতুড়ির শয়তানেরা
লাল মানে হিন্দুরা জানে এখন
শত্রুদের পুরোনো জাদুঘর…