মৃত্যুঞ্জয়
দিলীপকুমার প্রামাণিক
তোমাকে পাওয়ার পর
আমার মনে হয়েছে,তোমাকে পাওয়া ছাড়া
আমার আর কোনো উপায় ছিল না
ভালোবাসার অনন্ত স্বর্গ আর উপলব্ধি
মনিকর্নিকার ঘাটে বসে ছিল
তোমাকে ছুঁয়েই সে জেনেছে
মৃত্যু অনিবার্য হলেও
তুমিই আমাকে মৃত্যুঞ্জয় করেছ
এখানে এমন কিছুই নেই
যা আমাকে মৃত্যু ও মৃত্যুর মতো কিছু
উপহার দিতে পারে
যা যা আমাকে উপহাস করেছে
সব জড়ো করেছি সময়ের সরণিতে
আজ তোমার পাওয়ার আরও কিছু থাকতেই পারে
আমার তাতে দুঃখ নেই
হৃদয় পরিতৃপ্ত হলে
যাই ঘটুক না কেন ,সব ঈশ্বর হয়ে যায় ।