সমুদ্রের কাছে
ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল
সমুদ্র যেন চুপ করে আছে
শুধু ঢেউ এসে পড়ে
পায়ের কাছে
পুরোনো কিছু কথা মনে পড়ে
স্মৃতি ঢাকা আছে
মেঘের ছায়ায়
তোমার গন্ধ মিশে আছে
নোনা হাওয়ায়
দিগন্তের ওপার থেকে
ভেসে আসে তরঙ্গ নিনাদ
তবু শিউলি বিছিয়ে রাখে
সুগন্ধ মায়াফাঁদ
বালির ওপর লিখেছি তোমার নাম
ঢেউ এসে মুছে দেয় বারবার
সূর্য ডুবে গেলে সমুদ্র গভীর হলে
তীরে একা দাঁড়িয়ে ভাবি
ভালোবাসা কখনো কি ফেরে?
ফেরে কি তটের ইশারায়,,,,,