অবহেলিত মেয়েটি
মৌলি বর্মন
তোমার কালো দেহখানি জীর্ণ বস্ত্রে ঢাকা,
কারিগরের ভুলে হয়েছ বুঝি তুমি আঁকা ।
তোমার দুটি আঁখি অদৃশ্য
ছায়াতটে পড়েছে ঢাকা
তোমার পায়ের ছন্দে হাতের মুদ্রায়
প্রাণের স্পন্দন স্তব্ধ হয়ে আসে ।
কি তফাৎ তাদের সঙ্গে তোমার-
ভাবনা গুলো অবেলায় টেনে নিয়ে যায়
ছুটির ঘন্টার শব্দ দিগন্ত আকাশে
আমি মুগ্ধ হয়ে আঁখি মেলে দেখি
কান পেতে শুনি
তুমি সেই মেয়েটি !
যার বিসর্জনের এতো আয়োজন।