যে কথাটা বলতে চেয়েছিলাম
পিনাকী রায়
যে কথাটা বলতে চেয়েছিলাম
বলা হলো না কোনও দিন
যাকে স্বপ্নে দেখেছিলাম
সে শুধু বিলাসী থেকে গেল
বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ের
যে সরণি গৌরবে থেকে যায়
ঠিক সে রকমই প্রথম কবিতার মতো
তুমি তিরতির বয়ে যাওয়া বসন্ত বাতাস।
এসো, আরও একবার অন্তহীন চলার মতো
আকাশের মতো, সীমাহীন বিশালতায় কথা বলি
হিমায়িত হৃদয়ের শিতলতা দূরে সরিয়ে
এসো, দুজনেই কথা বলি
যে কথাটা বলতে চেয়েছিলাম।