Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • বাঘাযতীনের হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে

বাঘাযতীনের হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে

Online Desk জানুয়ারি 15, 2025
Untitled.jpg

ওঙ্কার ডেস্কঃ মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় বিপদজ্জনক ভাবে হেলে পড়েছিল ‘শুভ এপার্টমেন্ট’ নামক একটি বহুতল। এক রাতেই তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে ফ্ল্যাটের বাসিন্দাদের আগাম সেখান থেকে সরিয়ে নেওয়ায় বিপদ কিছুটা হলেও ঠেকানো গিয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয়রা জানাচ্ছেন, ভয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল হেলে পড়া ফ্ল্যাটবাড়িটি ভাঙার কাজ। বুধবার সকাল থেকে পুরসভার কর্মীরা পুরোদমে লেগে পড়েছেন বাড়িটি ভাঙার কাজে।
স্থানীয়বাসিন্দারা জানিয়েছেন, কয়েকমাস আগে এপার্টমেন্টটিতে ফাটল দেখা দিয়েছিল। তারপরেই ধীরে ধীরে হেলে পড়তে শুরু করে বাড়িটি। গত ১৭ই ডিসেম্বর ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরেই শুরু হয় ফ্ল্যাট বাড়ি সোজা করার প্রক্রিয়া। ফ্ল্যাটের বাসিন্দারা জানান, ১০-১২ বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে শুরু হয় ফ্ল্যাট নির্মাণের কাজ। বাসিন্দাদের অভিযোগ চারতলা বাড়ি বানানোর অনুমোদন না পাওয়ার পরেও গড়ে তোলা হয় বহুতলটি। বুধবার সকালে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। তাছাড়াও মঙ্গলবার রাতেই উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার পুলিশের ডিসি কলিতা দাশগুপ্ত। মঙ্গলবার রাতেই এফআইআর দায়ের করা হয় নেতাজিনগর থানায়। ঘটনার পর থেকেই ফেরার বহুতলের প্রোমোটার সুভাষ রায় । পুলিশ সুত্রের খবর, তার খোঁজ চালানো হচ্ছে।

Post Views: 114

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু আরও এক ভারতীয়র, কড়া পদক্ষেপ দিল্লির
Next: পানীয় জলের দাবিতে ধর্না ধস্তাধস্তি কুলটিতে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.