Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইয়ামেন বিমানবন্দরে ইজরায়েলের হামলা, মৃত্যুর হাত থেকে বাঁচলেন ‘হু’ প্রধান

ইয়ামেন বিমানবন্দরে ইজরায়েলের হামলা, মৃত্যুর হাত থেকে বাঁচলেন ‘হু’ প্রধান

Online Desk ডিসেম্বর 27, 2024
who.jpeg

ওঙ্কার ডেস্কঃ ইয়েমেনে জোরদার বোমা হামলা চালাল ইজরায়েল। এই বিষয়ে ইয়েমেনকে আগাম সতর্কতা দিয়েছিল ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, কিন্তু সতর্কতা সত্তেও কান দেয়নি হুথিরা। বেশ কিছুদিন ধরেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। এর পাল্টা জবাবেই মূলত তেল আবিবে আক্রমণ করে ইজরায়েল। সূত্রের খবর, বৃহস্পতিবার ইয়ামেনের আন্তর্জাতিক বিমানবন্দর সানাতে উপর্যুপরি হামলা চালায় ইজরায়েল। তার মধ্যে যুদ্ধবিমান থেকে ছোঁড়া একটি ‘এয়ার টু সারফেস মিসাইল’ এসে আছড়ে পড়ে বিমানবন্দরে।সেই সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’- এর প্রধান গেব্রেয়াসুস সহ রাষ্ট্র সংঘের একাধিক প্রতিনিধি। সূত্র মারফত জানা গিয়েছে, ঠিক বিমানে ওঠার সময় হামলাটি ঘটে। হামলায় বিমানবন্দরে থাকা তিন জনের মৃত্যু হয়। সাথে জখম হন প্রায় ৩০ জন। ‘হু’ প্রধান গেব্রিয়েসুস জানিয়েছেন,-“যখন রাষ্ট্রপুঞ্জের একটি দলের সঙ্গে তিনি বিমানে উঠতে যাচ্ছিলেন, তখনই বিমানবন্দর বোমাবর্ষণের শিকার হয়েছিল। ইজরায়েলের হামলায় আমাদের বিমানের একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। তবে বাকি সদস্যের সাথে আমিও নিরাপদ আছি”। সানা বিমানবন্দরের পাশাপাশি হোদেইদাহের বিদ্যুৎকেন্দ্রেও আক্রমণ হানে ইজ়রায়েল। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু বলেন, ‘‘আমরা সেনাকে নির্দেশ দিয়েছি, হুথিদের সমস্ত পরিকাঠামো ধ্বংস করে দিতে।’’ জানা গিয়েছে, ইয়েমেনে রাষ্ট্রসঙ্ঘের একাধিক সদস্যরা বন্দি রয়েছেন। তাঁদের মুক্তির উদ্দেশ্যেই গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রধান। সেখান থেকেই ফেরার পথে এই ভয়াবহ ঘটনার কবলে পড়লেন তিনি।

Post Views: 62

Continue Reading

Previous: এক দিনে পারদ নামল ৩ ডিগ্রি
Next: না ফেরার দেশে মনমোহন সিং !

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.