Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ধারের পরমাণু ভারতে মারার হুমকি বাংলাদেশের প্রাক্তন কর্নেলের।

ধারের পরমাণু ভারতে মারার হুমকি বাংলাদেশের প্রাক্তন কর্নেলের।

Online Desk ডিসেম্বর 19, 2024
ali-ambed.jpeg

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : চার দিনে কলকাতা দখলের হুমকি। কখনো বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেওয়ার হুঁশিয়ারি। এমনকি ভারতের সেভেন সিস্টারকে বিপদে ফেলার ফাঁকা ভাষণ উড়ে এসেছে ওপার বাংলা থেকে। ভারতের চিকেন নেক নিয়ে হুমকিও এসেছিল ইউনুসের বাংলাদেশ থেকে। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

কে এই অলি আহমেদ? জানা গেছে,লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তিনি। সেই সময় চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিয়েছিলেন। মুক্তি যুদ্ধে যোগ দেওয়ার জন্য তাকে বীর বিক্রম খেতাব দিয়েছিল বাংলাদেশ সরকার। ১৯৭১ সালে পাকিস্তান ছিল শত্রু দেশ। এখন পাকিস্তান পরম বন্ধু হয়ে উঠেছে ইউনুস প্রশাসনের‌ কাছে। বন্ধুত্ব এতটাই গভীর হয়েছে যে পুরোনো শত্রুর কাছ থেকে পরমানু বোমা ধার করে মুক্তি যুদ্ধে আত্মবলিদান দেওয়া ভারতের উপর প্রয়োগ করার হুমকি দিলেন,মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, “আপনি ব্যবহার করবেন আর আমরা কলা চুষব,তা হবে না। আমাদের বন্ধু রাষ্ট্র আছে।তাদের থেকে পরমানু বোমা ধার নিয়ে,এখান থেকে নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব।” উল্লেখ্য, বাংলাদেশের এই পরিস্থিতিতির মাঝে পাকিস্তানের এক চুনোপুঁটি ধর্মগুরু প্রকাশ্যেই দাবি করেছিলেন,”বাংলাদেশকে পরমানু দিয়ে সাহায্য করবে পাকিস্তান।” এরপর বাংলাদেশ থেকে এই ধরনের হুমকি তাৎপর্যপূর্ণ।
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে ? পরমানু বোমা নিয়ে আন্তর্জাতিক চুক্তি রয়েছে। পরমানু অস্ত্র ব্যবহার ও পরীক্ষা নিষিদ্ধ। আর এই চুক্তিতে স্বাক্ষরিত দেশ ভারত চিন ও পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ পরমানু শক্তিধর রাষ্ট্র নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আশ্বঙ্কা , তাহলে পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ গোপনে অস্ত্র ভাণ্ডার মজুত করছে না তো? যদিও এই হুমকি হালকা ভাবে নিচ্ছেন অনেকে। তারা বলছেন ফাঁকা কলসি বাজে বেশী।

ভিডিও দেখুন-

Post Views: 120

Continue Reading

Previous: অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ আম্বেদকরের পরিবারের, বিক্ষোভে সামিল হওয়ায় ধন্যবাদ তৃণমূলকে
Next: অটোতে বিশেষভাবে সক্ষমদের ৫০% ছাড়!

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.