পথ শেষ হলে আমার কাজ শুরু হয়
এবং দেবাশীষ
একটা একটা করে পাতা ঝরে যায়,
শূন্য গাছ, শূন্য হাত –
আলোচনা শূন্য হলেও আমার বিরুদ্ধে নেমেছে সৈন্যদল,
ভালোবাসা আর আশা,
কী উদ্যমী পথ!
এই তারুণ্য ছিঁড়ে ন্যুয়ে গেলে –
কি পেছে কোথায় আমার ভিতরে গভীর অতলে শিরা
রক্তমাখা বারুদ – শৈশব!
একটা গাছের একাকী লড়াই
হার জিতের ট্যাক্স ভুলে
রসিদ কাটে সময়ের – ফসলের পৃথিবীর প্রতিটা ভ্রূণের !
কিসব কথা, কেনো এমন অধরা সমাধানের মাঝি
ঢেউ ভুলে আকাশ দেখে পাল তুলেছি!
গতি গতি গতি
পোষাকে রেটিনার অসুখ – হতাশা পিঞ্জর,
এখানে শৈশব, পল্লবী চিঠি
উদ্রেক – সমস্যা ভবন
এবার একটু সুযোগ চাই
সব ঘুমের শান্তি হয়না জানি।
এমন নিরিবিলি জীবন চেয়ে –
ভুল ট্রেনে গন্তব্য বিক্রি হয় অনালাইনের প্রোডাক্টের মতো
এতো অন্ধকার –
পিঠ থেকে ঘাড় বেয়ে সূঁচের বিজ্ঞাপন
ফুটিয়ে ফুটিয়ে ফালাফালা হলে মন
আমাকে ডেকে দিও আকাশ
পথ শেষ হলে আমার কাজ শুরু হয়।