নিশিডাক
সৌমিত বসু
ঠিক ক-তলার
ওপরে ঘুম থাকে ?
কান্না জানো
কতো তলার নিচে ?
একটা মানুষ
শহর জুড়ে একা
একলা ভাবে
কখন আগুন ছোঁবে।
চতুর্দিকে
কতো জীবন মুঠোয় ?
জীবন কেন
ধূপের মতো পোড়ে ?
একটা মানুষ
শহর জুড়ে একা
মিলিয়ে যাওয়া
মুখের খোঁজে মরে।
একটা মানুষ
উড়তে চেয়েছিলো
লেকের জলে
যেমন আসে পাখি।