Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশে নড়েচড়ে বসল বনদফতর, বিনা টিকিটে প্রবেশ মিলবে বেথুয়া ডহরি অভয়ারণ্যে

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশে নড়েচড়ে বসল বনদফতর, বিনা টিকিটে প্রবেশ মিলবে বেথুয়া ডহরি অভয়ারণ্যে

Online Desk জানুয়ারি 25, 2025
WhatsApp-Image-2025-01-25-at-13.54.24_a8760ce3.jpg

সুরজিৎ দাস, নদীয়াঃ ২০২৫ এর শুরুতেই পর্যটকদের জন্য সুখবর। নদীয়ার বেথুয়া ডহরি অভয়ারণ্যে প্রবেশের জন্যে আর লাগবেনা টিকিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে রাজ্যের বনদফতরের বিভিন্ন অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে টিকিট নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে নদীয়া মুর্শিদাবাদ বনদফতর।
নদীয়ার বেথুয়া ডহরি অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের জন্য মাথাপিছু টিকিট ধার্য ছিল ১০০ টাকা, যা সাধারণ মানুষের জন্য ছিল অনেকটাই বেশি। অভয়ারণ্য দেখতে এসে সাধারণ মানুষ যাতে ফিরে না যান সেই কারণেই ২৪ জানুয়ারি থেকে বেথুয়া ডহরি অভয়ারণ্যে টিকিট পদ্ধতি তুলে দিল বনদফতর বলে জানা গেছে।
অভয়ারণ্যে টিকিট তুলে দেওয়ায় বেজায় খুশি পর্যটকরা। আবার অনেক পর্যটকরা বলছেন, অল্প পরিমাণ টিকিট নিয়ে বেথুয়া ডহরিকে পর্যটকদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তোলা যেত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমান এই অভয়ারন্যে। ভিতরে হরিণ, ময়ূর বেশ কিছু পাখি পক্ষী সহ ঘরিয়াল ছাড়া বিশেষ কিছু আর দেখার নেই, তাই অনেক পর্যটকরা বেথুয়া ডহরি অভয়ারণ্যে ১০০ টাকা দিয়ে টিকিট কাটার পরেও ফেরার পথে নিরাশ হয়ে যান। তাই অল্প পরিমাণ টাকা নিয়ে অভয়ারণ্যকে আরও সুন্দর করে তোলারে দাবি একাধিক পর্যটকের।
এই বিষয়ে নদিয়া মুর্শিদাবাদ বনবিভাগের মুখ্য বনপাল উৎপল নাগ জানান, “আমাদের কাছে নির্দেশ এসেছে বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের সমস্ত অভয়ারণ্য এবং রাষ্ট্রীয় উদ্যানে পর্যটকদের কাছ থেকে টিকিট যাতে না নেওয়া হয়। সেই মতো বেথুয়াডহরি অভয়ারণ্যতে পর্যটকদের কাছ থেকে কোনরকম টিকিট নেওয়া হচ্ছে না”।

ভিডিও দেখুন-

Post Views: 126

Continue Reading

Previous: জাল স্যালাইন দেওয়ার অভিযোগ এবার জলপাইগুড়িতে, প্রসুতি মৃত্যুতে অসহযোগিতার অভিযোগ পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে
Next: জঙ্গল সংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্ক বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.