Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • একটি সতর্ক বার্তা

একটি সতর্ক বার্তা

Online Desk সেপ্টেম্বর 28, 2024
72.png

কয়েকটা অত্যন্ত জরুরী কথা জানাতে বা বলতে পারেন সতর্ক করতে এলাম। এর মধ্যে তিনটি ঘটনার অভিজ্ঞতাই আমাদের হয়েছে। ।একনম্বর ঘটনা।
সকাল দশটা নাগাদ আমাদের গৃহপরিচারিকার ফোনে একটি ফোন আসে। ট্রু-কলার দেখাচ্ছে কলারের নাম সাব ইন্সপেক্টর ভেঙ্কটেশ। তিনি ফোন তুলতেই ওপাশ থেকে মোটা গলায় হিন্দিতে কথা ভেসে এল। ভদ্রমহিলা তামিল, মোটে হিন্দি বোঝেন না। আমার স্ত্রীকে সে ফোন ধরিয়ে দিল। ওপাশ থেকে মোটা গলায় জিজ্ঞাসাবাদ শুরু হল।
আমার স্ত্রী অনুবাদক।
তাঁর স্বামীর নাম বলে তারা জানাল তাদের মেয়ের নাম কি এই? মহিলা ভয়ে ভয়ে জানালেন হ্যাঁ।
সঙ্গে সঙ্গে অপার থেকে জানান হল, ড্রাগ অ্যাবিউসের কারণে তাঁদের মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সে পুলিশ স্টেশনে আছে। মহিলা এটুকু শুনেই কাঁদতে শুরু করেছেন ততক্ষণে।
ফোন স্পিকারে ছিল।
আমার স্ত্রী জিজ্ঞেস করলেন, “কোন পুলিশ স্টেশানে”
একটু চুপচাপ তারপর বলল সি আই ডি দফতরে।
স্ত্রী বুঝে ফেলেছেন ততক্ষণে বললেন, “কর্ণাটকের পুলিশ তো কন্নড় ছাড়া কথা বলে না, আপনি চমৎকার হিন্দি বলেন তো।”ওপাশে একদম চুপ।
“আমরা হ্যান্ডেল করে নেব কেমন?” বলে স্ত্রী ফোন কেটে দিলেন। ততক্ষণে বাড়িতে ফোন করে মহিলা জেনে নিয়েছেন মেয়ে কলেজ থেকে ফিরে এসেছে এবং বাড়িতেই আছে।
আপনাদের অনেকের পুত্রকন্যা বাইরে পড়াশুনা করে। এমন ফোন গেলে ঘাবড়ে যাওয়া টা খুব স্বাভাবিক। ওরা আরও একটা চালাকি করে বলে নিন ছেলের বা মেয়ের সাথে কথা বলুন। ফোনে ভেসে আসবে কান্না আর চীৎকার তারা বলছে, “মা আমাকে বাঁচাও, বা বাবা আমাকে বাঁচাও।”

সেটাও কেটে কেটে যাবে। মনে হবে নেটওয়ার্ক নেই। ওটা আপনার ছেলে বা মেয়ের গলা কি না, টেনশানে সে কথা মনেও থাকবে না। তারপর তারা দাবী করবে টাকা, কেস না দিয়ে পুত্র/কণ্যাকে ছেড়ে দেওয়ার জন্যে। বারবার জানাবে একবার কেস দিলে কেরিয়ার শেষ।
।দু নম্বর ঘটনা।
আমার স্ত্রীর ফোনে একটি ফোন এল, অবিকল আমার গলায় কেউ বলল, “আমার ফোনটা পকেটমারী হয়ে গেছে, অথবা আমার অ্যাকসিডেন্ট হয়েছে, ফোন ভেঙে গেছে। প্লীজ এই নম্বরে আমায় কিছু টাকা পাঠাও। এক্ষেত্রে টাকার অঙ্কটা কম তবু হাজার পাঁচেকের মধ্যে। বেশির ভাগই দ্বিধা না করে টাকা পাঠিয়ে দেন।
আমার স্ত্রী ঘটনাটা জানতেন। তিনি ওই ফোন হোল্ডে রেখে, অন্য ফোন থেকে আমায় ফোন করতেই, কলার ফোন ডিস্কানেক্ট করে দিল। ভয়েস ক্লোন করে এ আই এর সাহায্যে যে কারও কন্ঠস্বর নকল করা সম্ভব এখন।
আমরা একটা ঘরোয়া পন্থা উদ্ভাবন করেছি, আপনারাও করতে পারেন। আমরা একটি ফ্যামিলি কোড ঠিক করে নিয়েছি। কোডটি আমরা চারজন ছাড়া কেউ জানে না। তাই আমার কন্ঠস্বরে অচেনা নম্বর থেকে ফোন এলে প্রথম প্রশ্ন হবে “ফ্যামিলি কোড বল।”জালিয়াত অবশ্যই আপনার ফ্যামিলি কোড জানবে না। সে কোড যা কিছু হতে পারে। আপনাদের প্রিয় ছবির নাম, বইয়ার নাম, খাওয়ারের নাম। ফ্যামিলি কোড ব্যাপারটি সামান্য হলেও বেশ কার্যকরী।
তিন নম্বরটি অত্যন্ত নিরীহ মনে হবে। তবে খুব মারাত্মক।
আমার কাছে একটি ফোন এল, “অমুক তারিখে আপনি একটি ইলেকটনিক উপকরণ কিনেছেন?”“তারিখ তো মনে নেই, তবে হ্যাঁ কিনেছি।”
“কেমন কাজ করছে সেটি?”“ভালোই তো, মন্দ কী?”
“বেশ বেশ, একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেটাতে ক্লিক করে আপনার ফিডব্যাক দিয়ে দিন।”
“কিন্তু ভাইটি, অচেনা লিঙ্ক কেন, কোন কিছুতেই যে আমি আঙুল ঠেকাই না।” অত্যন্ত মোলায়েম গলায় বলি আমি।
বললে বিশ্বাস করবেন না, কি দিনকাল পড়েছে, আমার ভদ্রতার উত্তরে কিনা অশ্রাব্য গালাগাল দিয়ে ফোন কেটে দিল ভাইটি। এদের মোডাস অপারেন্ডি একেবারে সিম্পল, ক্লিক করলেই খেল খতম।

জিনিসপত্র কিনে আপনার ফোন নম্বর চাইলে দেবেন না, পয়েন্টের প্রলোভন দেখালেও নয়। এরা মাত্র কয়েকটা টাকার বিনিময়ে আপনার ডেটা বিক্রি করে দেয়। কোন রকম গিফট, কিংবা লাকি ড্রর খপ্পরে পড়বেন না। আপনাকে বিলকুল আনলাকি করে চলে যেতে এরা বিন্দুমাত্র দ্বিধা করবে না।
সতর্ক থাকুন, ভালো থাকুন।
রাজা সিনহা

Post Views: 138

Continue Reading

Previous: বাগরাকোট দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ
Next: ভয়ংকর বন্যার কবলে পাথরপ্রতিমা অচিন্ত নগরের নদী বাঁধে বিধ্বংসী ধ্বস

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.