Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ভাঙড়ে উদ্ধার ২ ড্রাম তাজা বোমা, গ্রেফতার ২ ISF কর্মী

ভাঙড়ে উদ্ধার ২ ড্রাম তাজা বোমা, গ্রেফতার ২ ISF কর্মী

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
bomb-image.png

ওঙ্কার ডেস্ক :
রাতের অন্ধকারে বিধানসভা ভোটের আগে ভাঙড়ে উদ্ধার হল বিপুল পরিমানে তাজা বোমা। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই আইএসএফ কর্মী।

বিগত এক সপ্তাহ ধরেই বেশ উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। বলাই বাহুল্য বিধানসভা নির্বাচন যতো এগিয়ে আসছে তোতোই রাজনৈতিক হিংসা বাড়ছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই তৃণমূল নেতা কাইজার আহমেদ, তাকে সুপারি কিলার দিয়ে মারার অভিযোগ তুলেছিলেন ক্যানিং পুর্বের বিধায়ক শওকত মল্লার বিরুদ্ধে। তার কয়েকদিন পরেই ভাঙড়ে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য চলে বোমা-গুলি। যদিও এই ঘটনার দায় ISF কেই দিয়েছিলেন শওকত। ঠিক তার পর পরই প্রশাসনের তরফে বাড়ানো হয় বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা, জেড ক্যাটাগরির সাথে যুক্ত হয় আরও এক গাড়ি স্বসস্ত্র নিরাপত্তা রক্ষী এবং একটি বাইক। নিরাপত্তা বাড়ায় শওকতকে কটাক্ষ করেন নওসাদ সিদ্দিকী। গত সোমবার সন্ধ্যেতে বাকযুদ্ধ রূপ নেয় ঝামেলায়, নওসাদের সভাস্থল পরিদর্শনে যাওয়া ISF কর্মীদের গাড়ি পুড়িয়ে দেবার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় পুর্ব নির্ধারিত কর্মসূচিতে ভাঙড়ে আসেন ISF নেতা নওসাদ সিদ্দিকী, তার পরই মঙ্গলবার রাতে সামিম খাঁন নামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েক ড্রাম তাজা বোমা একটি দোনলা গাদা বন্দুক। ঘটনায় ২ জন ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এখন প্রশ্ন, কে বা কারা ? আসলে কোন রাজনৈতিক দল ? কি উদ্দেশে ? বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত করে তুলছে ভাঙড়কে ?

যদিও এটা বিধানসভা নির্বাচনের আগেই ভাঙড়ে বড়সড় সাফল্য পুলিশের। নতুন থানা উদ্বোধনের আগের রাতেই বানিয়ারা গ্রাম থেকে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল উত্তর কাশিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামীকাল উত্তর কাশিপুর থানা ভেঙে বিজয়গঞ্জ বাজার থানার শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগেই গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী বানিয়ারা গ্রামে অভিযান চালায়। অভিযানে সামিম খাঁন নামে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে তিনটি ড্রাম ভর্তি বোমা এবং একটি লগ সার্টার বন্দুক উদ্ধার হয়।

উল্লেখ্য, পুলিশের উচ্চপর্যায়ে রদবদলের পর পরই ভাঙড়ে এসে কড়া হাতে শাসনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন নতুন রাজ্য পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকার। এখন পর্যন্ত পুলিশ সেই কাজে সফল হলেও সংশয় থেকেই যাচ্ছে । তবে কি পশ্চিমবঙ্গের ইতিহাস মতো ভাঙড়ের হিংসা একই থাকবে ? নাকি এবার কড়া হাতেই হিংসা দমন করে হবে বিধানসভা নির্বাচন।

বুধবার রাতের বোমা উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে সামিম খাঁন ও শেখ হাকিম নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনেই ISF কর্মী। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত নওসাদ সিদ্দিকী বা শওকত মোল্লা কারও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Post Views: 159

Continue Reading

Previous: পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা, জানাল কমিশন
Next: নিজে হস্তক্ষেপ না করলে তিন কোটি মানুষের মৃত্যু হত! ফের ভারত-পাক যুদ্ধ নিয়ে চর্চায় ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.