ওঙ্কার ডেস্ক: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা এসআরএফটিআই-তে তুমুল উত্তেজনা রবিবার থেকে মূলত সঙ্ঘ পরিবারের এক সংগঠনের সভা ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। এ প্রসঙ্গে এ বার কড়া বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্য়ায়। যারা ভারতমাতার অপমান করেছে কিংবা বিবেকানন্দের ছবিতে লাথি মেরেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্য দিকে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে এসআরএফটিআই প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন।
এসআরএফটিআই-য়ের অডিটোরিয়ামে আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি সভা ছিল। শিক্ষাক্ষেত্রে এমন অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। আয়োজকদের দাবি, উত্তেজনার মাঝে কয়েক জন পড়ুয়া ভারতমাতার ছবি ছিঁড়ে ফেলে। স্বামী বিবেকানন্দের ছবিতেও লাথি মারা হয় বলে অভিযোগ। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ক্যাম্পাসে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। দু’পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি হয়। বেশ কয়েকজন আঘাত পান।
ভারত মাতার অপমান এবং বিবেকানন্দের ছবিতে লাথি মারা প্রসঙ্গে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘যারা এই কাজ করেছে তারা বামমনস্ক হতে পারে। আবার নকশালও হতে পারে। তবে কোনও বাঙালি ছাত্র বিবেকানন্দকে লাথি মারতে পারে না।’ এদিকে, এই ঘটনায় পঞ্চসায়র থানায় এখনও পর্যন্ত ৪টি এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
।