Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভুল ইনজেকশনের অভিযোগ, রোগীর মর্মান্তিক পরিণতি

ভুল ইনজেকশনের অভিযোগ, রোগীর মর্মান্তিক পরিণতি

Online Desk আগস্ট 4, 2024
ssss.png

আশিস মণ্ডল, রামপুরহাট : ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাংচুর চালালো রোগীর আত্মীয় স্বজনেরা। মারধোর করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে। নষ্ট করে দেওয়া হয় প্রচুর ইনজেকশন, ওষুধ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। এরপর লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে হঠিয়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয় ১২ জনকে। সকলের বাড়ি তারাপীঠ থানার শাসপুর গ্রামে।
জানা গিয়েছে, শনিবার বিকেলে পথ দূর্ঘটনায় জখম হন আনসারুল শেখ নামে এক ব্যক্তি। তার বাড়ি পাইকর থানার হাবিসপুর গ্রামে। তাকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি সেখানেই মারা যান। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর পরিবারের লোকজন। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়ার পর তার খিঁচুনি শুরু হয়। ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে আনসারুল সেখের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর প্রায় ৭০-৮০ জন যুবক হাসপাতালে হামলা চালায়। তার মধ্যে কয়েকজন জরুরী বিভাগে ঢুকে দুই চিকিৎসককে মারধর করে। হাসপাতালের ওষুধপত্র নষ্ট করে দেয়।
হাসপাতালের এম এস ভি পি পলাশ দাস বলেন, “এমন ঘটনা অনভিপ্রেত। রোগীর পরিবারের আত্মীয়দের তাণ্ডবে লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়েছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছি হসপাতাল চত্বরে. রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে তোলা হলে বিচারক দুই জনকে তিনদিনের পুলিশ হেফাজত এবং ১০ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Views: 77

Continue Reading

Previous: ব্রিটিশ বধ করে প্যারিসের সেমিতে ভারতীয় হকি দল
Next: ফের রেল দুর্ঘটনা! কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে অগ্নিকান্ড

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.