Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সর্বাগ্রে নিরাপত্তা, হেলমেট কেনার আগে যে বিষয়টি দেখে নিতে বলল মোদী সরকার

সর্বাগ্রে নিরাপত্তা, হেলমেট কেনার আগে যে বিষয়টি দেখে নিতে বলল মোদী সরকার

Online Desk জুলাই 5, 2025
helmet-modi.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তার কথা মাথায় রেখে হেলমেট কেনার আগে সেটি ভারতীয় মান ব্যুরো বা বিআইএস প্রত্যয়িত কি না তা অবশ্যই দেখে নেওয়ার পরামর্শ দিল ভারত সরকারের উপভোক্তা বিষয়ক দফতর। গ্রাহকদের প্রতি একই আর্জি জানিয়েছেন ভারতীয় মান ব্যুরো বা বিআইএস। সারা দেশের গ্রাহকদের কাছে শুধুমাত্র বিআইএস-প্রত্যয়িত হেলমেট ব্যবহার করার আবেদন করা হয়েছে। পাশাপাশি বিআইএস সার্টিফিকেশন ছাড়া হেলমেট তৈরি বা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিভাগটি।

গোটা দেশে ২১ কোটিরও বেশি দু-চাকার গাড়ি চলে। যাত্রীদের নিরাপত্তা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের অধীনে হেলমেট পরা বাধ্যতামূলক, তবে হেলমেটের কার্যকারিতা এর মানের উপর নির্ভর করে। নিম্নমানের হেলমেট ব্যবহার করলে তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সমস্যা মোকাবিলায়, ২০২১ সাল থেকে একটি মান নিয়ন্ত্রণ নির্দেশ কার্যকর করা হয়, যার ফলে সমস্ত দু চাকার গাড়ি চালকদের জন্য বিআইএস প্রত্যয়িত হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত, গোটা দেশে ১৭৬টি প্রস্তুতকারক সংস্থার কাছে সুরক্ষামূলক হেলমেট তৈরির জন্য বৈধ বিআইএস লাইসেন্স রয়েছে। বিভাগটি দেখেছে যে রাস্তার ধারে বিক্রি হওয়া অনেক হেলমেটের বাধ্যতামূলক বিআইএস সার্টিফিকেশন নেই, যা গ্রাহকদের বড় ঝুঁকির মুখে ফেলে এবং সড়ক দুর্ঘটনায় অনেক মৃত্যুর কারণ হয়। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র।

Post Views: 158

Continue Reading

Previous: রাষ্ট্রপতির হাত দিয়ে ডুরান্ড উদ্বোধন, আলাদা গ্রূপে কলকাতার দুই প্রধান
Next: একসঙ্গে প্রজাপতি২ ও ধুমকেতুর প্রথম গানের ঝলকে চমকে দিলেন দেব

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.