Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একসঙ্গে প্রজাপতি২ ও ধুমকেতুর প্রথম গানের ঝলকে চমকে দিলেন দেব

একসঙ্গে প্রজাপতি২ ও ধুমকেতুর প্রথম গানের ঝলকে চমকে দিলেন দেব

Online Desk জুলাই 5, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: শনিবার টলিউড সুপারস্টার দেব দেখালেন নয়া চমক। একদিকে লন্ডনে শুরু হল ‘প্রজাপতি ২’-এর শুটিং। অন্যদিকে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র প্রথম গানের রোম্যান্টিক ঝলক। বছরভর বক্স অফিসে দেবেরই রাজত্ব থাকছে, তেমনটা আশা করাই যায়। কারণ, ‘ধূমকেতু’ আসছে ১৪ আগস্ট। পুজোয় ‘রঘু ডাকাত’। আর বড়দিনে উড়বে ‘প্রজাপতি ২’।
আগেই জানা গিয়েছিল, ৫ জুলাই থেকে যে ‘প্রজাপতি’র সিক্যুয়েলের শুটিং শুরু হবে। এবার নির্ধারিত দিনে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করলেন দেব। তবে মার্কিন মুলুকে শুটিং শুরু হলেও নিজস্ব সংস্কৃতি, আচার-রীতি ভোলেননি টলিউড সুপারস্টার। নারকেল ফাটিয়ে শুটিংয়ের শুভসূচনা করলেন। এছাড়াও, পাশাপাশি প্রকাশ্যে এল দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’-এর প্রথম লুকও। পর্দার বাবা-ছেলে দুজনের চোখেই চশমা। এবারের গল্পে সম্ভবত টলিউড সুপারস্টারকে লন্ডনে কর্মরত এক চরিত্রে দেখা যাবে। তেমনই গুঞ্জন। আরেকটি ফ্রেমে দুই তারকার মাঝে ক্ল্যাপস্টিক হাতে হাসিমুখে ধরা দিলেন উচ্ছ্বসিত পরিচালক অভিজিৎ সেন।
এখানেই শেষ নয়! লন্ডন থেকেই শেয়ার করলেন ‘ধূমকেতু’র প্রথম গানের ঝলক। নয় বছর বাদে রিলিজ করলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে বিন্দুমাত্র কৌতূহল কমেনি দর্শক-অনুরাগীদের। ‘ধূমকেতু’ দেখার জন্য যে বরাবর মুখিয়ে ছিলেন দর্শকরা, তা বলাই বাহুল্য।
তেইশ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। চলতি বছর সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করেন অতনু রায়চৌধুরী। তখনই জানা গিয়েছিল, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’। অবশেষে পুজোয় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কারের পর যে বড়দিনেও দেব তাঁর জায়গা ছাড়বে না, এমনটা আন্দাজ করাই যায়। কারণ দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট।

Post Views: 373

Continue Reading

Previous: সর্বাগ্রে নিরাপত্তা, হেলমেট কেনার আগে যে বিষয়টি দেখে নিতে বলল মোদী সরকার
Next: ফের টিভির পর্দায় সায়ন ঘোষ, আসছে নতুন রিয়্যালিটি শো

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.