Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের টিভির পর্দায় সায়ন ঘোষ, আসছে নতুন রিয়্যালিটি শো

ফের টিভির পর্দায় সায়ন ঘোষ, আসছে নতুন রিয়্যালিটি শো

Online Desk জুলাই 5, 2025
ggj.png

ওঙ্কার ডেস্ক: বাংলা চ্যানেলে শুধু ধারাবাহিকের পাশাপাশি, দর্শকের পছন্দের তালিকায় জায়গা রিয়্যালিটি শো-গুলিও রয়েছে। আর এই শো-এর মধ্যে যেমন দর্শক খুঁজে পান রসনাতৃপ্তি, তেমনই এই শো দর্শকের মধ্যে অনুপ্রেরণা জোগায়। তবে মন ভাল করতে হাসির কোনও বিকল্প নেই।
এর আগেও হাসি, মজার শো দর্শকদের পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন। তেমনই এবার আসছে আরও একটি নতুন রিয়্যালিটি শো। যার মূলত হতে চলেছে হাস্যকৌতুকধর্মী। জি বাংলা সিনেমা-চ্যানেলটি আসছে নতুন ভাবে। এই চ্যানেলের নতুন সংস্করণের অংশ হবে এই মজার শো-টি। এছাড়াও জি বাংলার নতুন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিকও।
সূত্রের খবর, এই মজার শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা সায়ন ঘোষ। রেডিওর হাত ধরে সায়ন কেরিয়ার শুরু করলেও দর্শকের কাছে পৌঁছে গিয়েছে তাঁর অভিনেতা সত্তাও। ছবি হোক বা সিরিজ, সায়নের অভিনয় বহু বার মন জয় করেছে দর্শকের। জানা যাচ্ছে, এই শো-এ শুধু হাসি,মজা থাকবে না, সঙ্গে থাকবে তারকাদের সঙ্গে আড্ডাও। অর্থাৎ গল্প, আড্ডা, রসিকতায় জমে উঠতে চলেছে নতুন রিয়্যালিটি শো। জানা যাচ্ছে, আগস্টের শুরুতেই জি বাংলার নতুন চ্যানেলটি লঞ্চ হচ্ছে। সঙ্গে থাকবে আরও চমক।

Post Views: 366

Continue Reading

Previous: একসঙ্গে প্রজাপতি২ ও ধুমকেতুর প্রথম গানের ঝলকে চমকে দিলেন দেব
Next: অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা, জানালেন তাঁর স্বামী

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.