Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা, জানালেন তাঁর স্বামী

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা, জানালেন তাঁর স্বামী

Online Desk জুলাই 5, 2025
ear.png

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় ধাপের লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও ভ্লগের মাধ্যমে তাঁর স্বাস্থ্যের খবর মিলেছে বারবার। দীপিকার এই দুঃসময়ে তাঁর পাশে থেকেছেন তাঁর পরিবার ও অনুরাগীরা। যাঁরা কিনা তাঁর দ্বিতীয় পরিবার বলা যায়। মাত্র একমাস আগেই কঠিন অস্ত্রোপচার হয় দীপিকার। এই পুরো চিকিৎসার সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব ইব্রাহিম। অস্ত্রোপচারের একমাস পর কেমন আছেন দীপিকা ভ্লগের মাধ্যমে খবর জানালেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম।
শোয়েব তাঁর ভ্লগে বলেন, “দীপিকার শরীরে যে টিউমারটি প্রাথমিক রিপোর্টে ধরা পড়েছিল তাতে আশঙ্কা কয়েকগুণ বেড়েছিল। দীপিকার শরীরে ওই টিউমারটি আশঙ্কাজনক ছিল। বায়োপসি রিপোর্টেও সঙ্কটজনক শারীরিক পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল। এই ধরণের টিউমার শরীরে বারবার ফিরে আসার সম্ভাবনা থাকে। তবে অস্ত্রোপচারের পর এই মুহুর্তে দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ নেই। তবে দীপিকার দীর্ঘ চিকিৎসা চলবে।”
শোয়েব আরও বলেন, “লিভার ক্যানসারের দু’ধরনের চিকিৎসা হয়। ইমিউনোথেরাপি আর টার্গেটেড থেরাপি। দেড় থেকে দু’বছর পর্যন্ত চলবে চিকিৎসা। এখন দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ না থাকলেও যদি ভবিষ্যতে কোনও রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে তা বদল হবে।” দীর্ঘ ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন দীপিকা। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর বাড়ি ফেরেন অভিনেত্রী। অস্ত্রোপচার সেরে বাড়ি ফেরার পর স্বামী শোয়েবের প্রথম জন্মদিন পালন করেন দীপিকা। সেই সবকিছুই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

Post Views: 263

Continue Reading

Previous: ফের টিভির পর্দায় সায়ন ঘোষ, আসছে নতুন রিয়্যালিটি শো
Next: দার্জিলিঙে যাত্রী বোঝাই টয়ট্রেন লাইনচ্যুত

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.