Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল !

বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল !

Online Desk আগস্ট 1, 2023
BJP.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ লোকসভা ভোটকে মাথায় রেখে বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতিতে রদবদল হয়েছে শনিবারই। কেন্দ্রীয় কর্মসমিতি থেকে বাদ গেছেন বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ। সাধারণ সম্পাদক পদ থেকে বাদ গিয়েছেন সুনীল দেওধর। কর্মসমিতিতে এসেছে একাধিক নতুন মুখ। বিজেপি সূত্রে খবর এবার রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে।
সূত্রের খবর, পদ্ম শিবিরের রাজ্য কমিটিতে খুব বড় কিছু রদবদল হওয়ার সম্ভাবনা কম। তবে একাধিক জেলাতে সভাপতি বদল হবার প্রবল সম্ভাবনা। মণ্ডল স্তরের সংগঠনেও রদবদলের সম্ভাবনা রয়েছে, বলে ৬ নম্বর মুরলীধর সেন লেন সূত্রে খবর। ইতিমধ্যে রবিবার জেলা স্তরের রদবদল নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব আলোচনা সেরে ফেলেছে।
সাংগঠনিক জেলা কলকাতা দক্ষিণকে ভাগ করে যাদবপুর লোকসভা এলাকাকে নতুন সাংগঠনিক জেলা হিসাবে ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। দু একদিনের মধ্যেই যাদবপুর জেলার জন্য নতুন কমিটিও ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।
নতুন কমিটি কি হবে! তা নিয়ে রবিবার দলের সল্টলেকের দফতরে বৈঠকে বসেছিলেন বিজেপির বঙ্গের পদ্ম নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় প্রতিনিধি সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। বৈঠকে ছিলেন, সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সূত্রের খবর, বৈঠকে জেলা ধরেও পঞ্চায়েতের ফল বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে দলের নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেক জেলাতেই সভাপতিকে নিয়ে দলের মধ্যে নানা অভিযোগ আছে। যার প্রভাব পঞ্চায়েত ভোটে পড়েছে বলে মনে করছেন রাজ্য নেতারা।
সূত্রের খবর, যে যে জেলায় সভাপতি বদলের কথা ভাবা হয়েছে সেখানে পরিবর্তদের নাম নিয়েও বৈঠকে আলোচনা হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। কোন কোন জেলায় সভাপতি বদল হবে! তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Post Views: 87

Continue Reading

Previous: জমকালোভাবে পালন হল ইস্টবেঙ্গলের জন্মদিন।
Next: জিতেই অবসর মঈনের, সাফ জানালেন আর ফিরবেন না

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.