Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরনো ভুল শুধরে নিয়ে ২০২৬ এর বিধানসভায় নতুন ‘কৌশলে’ ময়দানে নামছেন বিজেপি নেতা বনসাল

পুরনো ভুল শুধরে নিয়ে ২০২৬ এর বিধানসভায় নতুন ‘কৌশলে’ ময়দানে নামছেন বিজেপি নেতা বনসাল

Online Desk জানুয়ারি 8, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্কঃ ৭ বছর ধরে তৃণমুল স্তরে কাজ করে উত্তরপ্রদেশের ভোটে সাফল্য পেয়েছেন বিজেপি নেতা সুনীল বনসল । এখন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি। পুরনো লোকসভা নির্বাচনের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে ২০২৬ এর বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করেছেন বনসল। সম্প্রতি যে কৌশলে তিনি তেলেঙ্গানা ও ওড়িশাতে বিজেপির হয়ে সাফল্য পেয়েছেন , সেই ফর্মুলাই এখন তিনি প্রয়োগ করতে চান বাংলার আগামী নির্বাচনে।
উল্লেখ্য,উত্তরপ্রদেশে ২০১৭ ও ২০২২ সালে পর পর দুটি বিধানসভা নির্বাচনে সফল হয়েছে বিজেপি। ধারাবাহিকভাবে এই সফলতা বজায় রেখেছেন সুনীল বনসল। তবে বাংলা লোকসভা ভোটের ক্ষেত্রে বনসল দলীয় দফতরে জমা থাকা তথ্যে ভরসা রেখে ভুল করেছিলেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠদের । কাগজে কলমে যে তথ্য ছিল বাস্তবে তার ফারাক ছিল অনেক। দলের পরিস্থিতি নিয়ে কোনও স্বচ্ছ তথ্য ছিল না বনসলের কাছে। তাই সেই ভুল শুধরে নিতে আগামী বিধানসভা ভোটে নতুন কৌশলে বাংলার ময়দানে নামবেন বনসল। বিজেপি সূত্রের দাবি, আগে যে ‘কৌশল’ সফল হয়েছিল, বাংলাতেও বনসল সেই ‘খাঁটি সদস্যতা’ ফর্মুলা প্রয়োগ করতে চাইছেন।
বনসল তিনটি ধাপে এগোনোর কথা বলেছেন—
১. সাংগঠনিক নির্বাচন শুরু করা হবে বুথ স্তর থেকেই
২. পূর্ণাঙ্গ বুথ কমিটি সম্পর্কে সঠিক হিসাব রাখতে হবে । ৮০ হাজার বুথে ১২ জনের কমিটি গঠন সম্ভব না হলে , সেটাই বলতে হবে,ভুল হিসাব দেখাবার দরকার নেই।
৩. ৫০ লক্ষ সদস্যের সঙ্গে যোগাযোগে থাকতে হবে। তাঁদের মাধ্যমে এক থেকে দেড় কোটি ভোটারের কাছে দলের নানান বার্তা নিয়মিত পৌঁছে দিতে হবে ।

Post Views: 222

Continue Reading

Previous: জল্পনার অবসান, গুয়াহাটিতে হচ্ছে বছরের প্রথম কলকাতা ডার্বি
Next: ‘মার্কিন নাগরিকদের মুক্তি দিতে হবে’, ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.