Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্লীলতাহানির অভিযোগে মথুরাপুরে সংঘর্ষ, ‘আহত দুই পক্ষই বিজেপির সমর্থক’ : দাবি বিজেপি পঞ্চায়েত সদস্যের

শ্লীলতাহানির অভিযোগে মথুরাপুরে সংঘর্ষ, ‘আহত দুই পক্ষই বিজেপির সমর্থক’ : দাবি বিজেপি পঞ্চায়েত সদস্যের

Online Desk অক্টোবর 8, 2026
শ্লীলতাহানির-অভিযোগে-মথুরাপুরে-সংঘর্ষ.jpg

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি মথুরাপুরের নালুয়া অঞ্চলের মহেশপুকুর ৪৭ নম্বর বুথের।

অভিযোগ, এক গৃহবধূকে পুকুরের পাশে ঝোপের আড়াল থেকে বিশ্ব কয়াল নামে এক ব্যক্তি জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে মথুরাপুর থানায় অভিযোগ জানান ওই মহিলা। অভিযোগ, থানায় অভিযোগের পর বাড়ি ফেরার সময় অভিযুক্তের পরিবারের লোকজন তাঁদের উপর হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাঁদের প্রথমে মথুরাপুর হাসপাতালে এবং পরে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে ঘটনার রাজনৈতিক যোগ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির এক পঞ্চায়েত সদস্যের দাবি, বাদী-বিবাদী দুই পক্ষই বিজেপির সমর্থক এবং এটি বিজেপির দুই গোষ্ঠীর বিবাদ। তৃণমূলের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, তাঁরা বিজেপি সমর্থক এবং মাছ চুরিকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। ঘটনায় উভয় পক্ষ মিলিয়ে প্রায় ১২ জন আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের। শ্লীলতাহানির অভিযোগ ও সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।

Continue Reading

Previous: বাংলা থেকে ঝাড়খণ্ডে প্রবেশকারী যানবাহনে কড়া নজর, শুরু হয় নাকা তল্লাশি
Next: গণনাকেন্দ্রে টান টান উত্তেজনা, নন্দীগ্রামে পাল্লা ভারী বিজেপির, রেজিনগরে হাওয়া কোন দিকে?

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.