Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গণনাকেন্দ্রে টান টান উত্তেজনা, নন্দীগ্রামে পাল্লা ভারী বিজেপির, রেজিনগরে হাওয়া কোন দিকে?

গণনাকেন্দ্রে টান টান উত্তেজনা, নন্দীগ্রামে পাল্লা ভারী বিজেপির, রেজিনগরে হাওয়া কোন দিকে?

Online Desk অক্টোবর 9, 2026
New-Project-2026-10-09T100626.040.webp

শুক্রবার সকাল সকাল শুরু হয়েছে দুই হাইভোল্টেজ কেন্দ্রের ভোট গণনা। মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গত মঙ্গলবার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। সেই দুই কেন্দ্রেই সকাল থেকে শুরু হয়েছে গণনা। পূর্বের আন্দাজ অনুযায়ী এখনও পর্যন্ত দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা।

সূত্রের খবর, পোস্টাল ব্যালটের গণনার পর রেজিনগরে ২০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না-হলে অসরকারি সূত্রে খবর, প্রথম রাউন্ড গণনার শেষে ৭০০০-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে নন্দীগ্রামেও একই ছবি। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। দ্বিতীয় স্থানে কংগ্রেস। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে বাম এবং সিপিআই। রেজিনগরে অবশ্য দ্বিতীয় স্থানে কখনও এগিয়ে হুমায়ুনের দল, কখনও মমতা তৃণমূল, কখনও আবার কংগ্রেস। তবে প্রথম স্থান এখনও পর্যন্ত গেরুয়া দখলেই রয়েছে।

এমতাবস্থায় সকাল থেকে বিভিন্ন গণনাকেন্দ্রে কার্যত উধাও বিরোধী দলের এজেন্টরা। নেই মমতাপন্থী এজেন্টরাও। দেখা নেই হুমায়ুনের দলের কর্মীদেরও। তবে সকাল থেকেই সক্রিয় রয়েছেন বিজেপির এজেন্টরা। পাশাপাশি রয়েছেন বাম, কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূলের এজেন্টরাও। এই পরিস্থিতিতে শেষ হাসি কে হাসবে, তা নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা।

Continue Reading

Previous: শ্লীলতাহানির অভিযোগে মথুরাপুরে সংঘর্ষ, ‘আহত দুই পক্ষই বিজেপির সমর্থক’ : দাবি বিজেপি পঞ্চায়েত সদস্যের
Next: ‘ভোটচুরি’ বিতর্কে সরগরম দিল্লি, এবার জ্ঞানেশের সমর্থনে সরব ৪২ প্রাক্তন বিচারপতি

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.