Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি মানহানি করেছে! ১ কোটি টাকা দাবি তৃণমূল নেতার

বিজেপি মানহানি করেছে! ১ কোটি টাকা দাবি তৃণমূল নেতার

Online Desk জুলাই 9, 2025
20250709_182701.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবা ল কলেজে ধর্ষণের ঘটনার পর মূল অভিযুক্ত মনোজিত মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দল বিজেপি সম্প্রতি অভিযোগ করেছিল তৃণমূল নেতা সার্থক বন্দ্যোপাধ্যায় অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। শুধু তাই নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ‘ভাইপো গ্যাং’ এর তালিকা দিয়েছিলেন সেখানে সার্থক বন্দ্যোপাধ্যায় নামটি ছিল। এই আবহে এবার পদ্ম শিবিরের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সার্থক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপির এমন কাজের জন্য ১ কোটি টাকা দাবি করেছেন ওই তৃণমূল নেতা তথা আশুতোষ কলেজের হেড ক্লার্ক।

সমাজ মাধ্যম ফেসবুকে সার্থক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
‘পশ্চিমবঙ্গ বিজেপি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর তথ্য ছড়িয়েছে, যার মধ্যে আমার এবং আমার পরিবারের নামে সম্পত্তির ভিত্তিহীন অভিযোগও রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই বিদ্বেষপূর্ণ দাবিগুলি আমাদের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে। আমার আইনজীবী আমার পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন। আমি দাবি করছি যে এই ধরনের সমস্ত মানহানিকর পোস্ট অবিলম্বে মুছে ফেলা হোক। নইলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এবং ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করব। ক্ষতিপূরণের অর্থ হয় আমাকে সরাসরি দিতে হবে নতুবা নিম্নলিখিত পদ্ধতিতে জনসাধারণের সুবিধার্থে বিতরণ করতে হবে।’

কোন কোন খাতে কত টাকা দিতে হবে তার তালিকা করে দিয়েছেন তৃণমূল নেতা। তিনি লিখেছেন—-
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল – ৪০ লক্ষ
যোগমায়া দেবী কলেজের গ্রন্থাগার-ল্যাবরেটরি উন্নয়ন – ৫ লক্ষ
কলকাতা পুরসভার কুকুর টিকাকরণ প্রকল্প – ১০ লক্ষ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের গরিব মেধাবী পড়ুয়াদের বৃত্তি তহবিল – ৫ লক্ষ
আলিপুর পুলিশ কোর্ট ভবনের পরিকাঠামো উন্নয়ন – ১০ লক্ষ
কলকাতা জেলার সর্বশিক্ষা মিশনের অধীনে রেডলাইট এলাকার শিশুদের শিক্ষা – ৫ লক্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসাতে – ৫ লক্ষ
টেবল টেনিসে এশিয়ান ইউ-১৫ চ্যাম্পিয়ন দিব্যাংশী ভৌমিকের প্রশিক্ষণ উন্নয়ন – ৫ লক্ষ
নবান্ন অভিযানে আহত এবং দৃষ্টিশক্তি হারানো সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর পরিবারকে – ৫ লক্ষ
যাদবপুরে র‍্যাগিংয়ে নিহত স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের জন্য – ৫ লক্ষ
কোচবিহারে বিজেপি বিধায়কের ছেলের গুলিতে নিহত তৃণমূল কর্মী রাজু দে-র পরিবারের জন্য – ৫ লক্ষ

Post Views: 106

Continue Reading

Previous: অবশেষে বিয়ের পিঁড়িতে সলমন খান! কবে কোথায় জানেন?
Next: দল বড়ো, কিন্তু ব্যক্তি তো ছোটো নয় !

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.