Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য, ইউপিআই চালু, ব্রাজিলে আর কী বললেন মোদী?

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য, ইউপিআই চালু, ব্রাজিলে আর কী বললেন মোদী?

Online Desk জুলাই 9, 2025
20250709_155143.jpg

ওঙ্কার ডেস্ক: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশে গিয়ে ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে যৌথ প্রেস বিবৃতি দিয়েছেন মোদী সেখানে উঠে এসেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি থেকে শুরু করে ব্রাজিলে ইউপিআই চালুর কথা।

প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকের আলোচনায় আমরা সমস্ত ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত হয়েছি। আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি আমরা।’ ব্রাজিলে ইউপিআই চালুর জন্য ভারত সহযোগিতা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘ব্রাজিলে ইউপিআই চালু করার বিষয়ে দুই দেশ একযোগে কাজ করছে। ডিজিটাল জনপরিকাঠামো ও মহাকাশের মতো ক্ষেত্রগুলিতে আমাদের সফল অভিজ্ঞতা আমরা সানন্দে ব্রাজিলের সঙ্গে ভাগ করে নিতে চাই।’

মোদীর কথায় উঠে এসেছে ব্রাজিলের ফুটবল এবং ভারতের ক্রিকেটের প্রসঙ্গ। তিনি বলেন, ‘ভারতের মানুষ যেমন ক্রিকেট ভালোবাসেন, তেমনি ফুটবল হল ব্রাজিলের আবেগ। বল বাউন্ডারির ওপারে পাঠানো হোক অথবা গোলের মধ্যে, আমরা যখন একই টিমে রয়েছি তখন ২০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব অর্জন করা কঠিন হবে না। ভারত-মারকোসার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যেও আমরা একসঙ্গে কাজ করব।’

উল্লেখ্য, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ সম্মানিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ২৬টি আন্তর্জাতিক সম্মান পেলেন।

Post Views: 232

Continue Reading

Previous: ট্রাম্পের নয়া শুল্কনীতির জেরে মাথাই হাত নয়াদিল্লির; তামা ও ওষুধের উপর ভারি শুল্কের সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্টের
Next: গম্ভীরায় প্রশাসনের গাফিলতিতেই কি গেল ১০টি প্রাণ; বারবার গুজরাতে সেতু দুর্ঘটনায় কড়া প্রশ্নের মুখে প্রশাসন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.