Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মারাকানায় সমর্থকদের হাতাহাতি, তবুও ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

মারাকানায় সমর্থকদের হাতাহাতি, তবুও ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

Online Desk নভেম্বর 22, 2023
WhatsApp-Image-2023-11-22-at-10.22.29.jpeg

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ঘরের মাঠেই তাদের হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী পর্বের ম্যাচে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি। গত ম্যাচ ম্যাচে ব্রাজিলকে তিন বার হারাল বিশ্বজয়ী আর্জেন্টিনা।ম্যাচের ৬৩ মিনিটে কর্নার থেকে দলের হয়ে একমাত্র গোল করেন ওটামেন্ডি। দুই ডিফেন্ডারকে এড়িয়ে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।। ম্যাচে বেশ কয়েকবার গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল দুই দলই। ব্রাজিলের ৭ নম্বর মার্তিনেলির ২টি শট দারুণ দক্ষতায় সেভ করেন গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার মার্তিনেজ। গোল করার জায়গায় ছিল আর্জেন্টিনাও। তবে শেষ পর্যন্ত ম্যাচেপ ফলে কোনও পরিবর্তন হয়নি।

৮২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের জোলিন্টন। রড্রিগো ডি পলকে বাজেভাবে ফাউল করায় তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। এছাড়াও ৮ মিনিটের মাথায় জেসুস ও ১৪ মিনিটের মাথায় রাফিনহা হলুদ কার্ড দেখেন। আর্জেন্টিনার হয়ে কোনও খেলোয়াড় কার্ড দেখেননি।ব্রাজিল-আর্জেন্টিনান ম্যাচ মানেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। ব্রাজিলের দুর্গ বলেই পরিচিত মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগেই অশান্তি শুরু হয়। জাতীয় সংগীত গাওয়ার সময় গ্যালারিতে শুরু হয় তীব্র অশান্তি। আর্জেন্টাইন সমর্থকদের উপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে উঠে। এমনকি সমর্থকদের সঙ্গে এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়েন বিশ্ব চ্যাম্পিয়নরা।এই অশান্তির জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। গ্যালারির অশান্তির আঁচ এসে পড়ে খেলাতেও। ম্যাচের শুরু থেকেই মাঠে দুই দলের ফুটবলারদের মেজাজের রাশ নিয়ন্ত্রণে ছিল না। ফাউল ও কার্ডের ছড়াছড়ি ছিল শুরু থেকেই।

Post Views: 86

Continue Reading

Previous: কলকাতার মধ্যেই আছে আরেকটা ‘মানবিক’ কলকাতা
Next: স্বপ্নভঙ্গ, কাতারের কাছে উড়ে গেলো সুনীলরা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.