নিজস্ব সংবাদদাতা , ঝাড়গড়াম : প্রশাসন কাঠচাড়া খালের উপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও হয়নি সমাধান, চরম সমস্যায় বহু মানুষজন। ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের কাঠচাড়া খালের উপর থাকা সেতু টি ২০০৪ সালে বন্যার ফলে ভেঙে গিয়েছে তারপর থেকেই বিচ্ছিন্ন যোগাযোগ। ফলত দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালেও আজও পর্যন্ত শুধু আশ্বাস মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ওই এলাকায় সেতুটি নির্মাণ হলে বাঁধগোড়া অঞ্চলের সাথে মানিকপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাঁধগোড়া অঞ্চলের মেটাল, তল মেটাল,জামবেদিয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা খুব কম সময়ে মানিকপাড়া যাতায়াত করতে পারবে। আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকার দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রাম আসতে পারবে। তাই ওই এলাকায় সেতুর তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
বিজেপির যুব মোর্চার ঝাড়গ্রাম জেলার সভাপতি রাজেন হেমব্রম বলেন বাঁধগোড়া অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের দখল রয়েছে তা সত্ত্বেও ওরা সেতুটি নির্মাণ করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। আসলে কাটমানি ছাড়া তৃণমূল কোন কাজ করতে চায় না , তাই ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি। তিনি এও বলেন এর জবাব ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এলাকার বাসিন্দারা দেবেন।
ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শীট বলেন বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখব এবং স্থানীয় প্রধান এবং প্রশাসনের নজরে বিষয় টি আনবো।
